শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

BBC24 News
সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » নির্বাচন | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায়: যুক্তরাষ্ট্র
প্রথম পাতা » নির্বাচন | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায়: যুক্তরাষ্ট্র
৫১৫ বার পঠিত
সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায়: যুক্তরাষ্ট্র

---বিবিসি২৪নিউজ, কূটনৈতিক প্রতিবেদক ঢাকা: বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখার প্রত্যাশা পূণর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার সোমবার (১৬ অক্টোবর) ঢাকায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকে এ প্রত্যাশার কথা জানান।

ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস আজ বিকালে তার ফেসবুক পেজে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও সফররত মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির বৈঠকের ছবি প্রকাশ করেছে। ছবির সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাস লিখেছে, ‘বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মাসুদ আলমের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাস লিখেছে, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের জোরালো ও বহুমুখী দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে আলোচনা হয়েছে। এগুলোর মধ্যে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে বাংলাদেশের জনগণ যাতে ভোট দিতে পারে তা নিশ্চিত করতে সরকারের প্রচেষ্টা, রোহিঙ্গাদের সহযোগিতা, স্বাধীন ও নির্দলীয় নির্বাচন জরিপ দলের সাম্প্রতিক সফর, মধ্যপ্রাচ্য পরিস্থিতি, বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বহুদিনের উন্নয়ন অংশীদারি, বাণিজ্য ও যুক্তরাষ্ট্রের সরাসরি বিনিয়োগ উল্লেখযোগ্য।

কূটনৈতিক সূত্রগুলো জানায়, আফরিন আখতার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা। সর্বশেষ গত মে মাসে ঢাকা সফরে এসেছিলেন।

তিনি বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক দেখভাল করেন। এ ছাড়া তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিরাপত্তা ও আন্তঃদেশীয় বিষয়ক কার্যালয়েও দায়িত্ব পালন করছেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিয়মিত যোগাযোগের অংশ হিসেবে আফরিন আখতার ঢাকা সফরে এসেছেন। যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকারের বাস্তবায়ন দেখতে চায়।

এটি না হলে সম্ভাব্য ঝুঁকিগুলোর বিষয়েও যুক্তরাষ্ট্র বাংলাদেশকে অবহিত করে আসছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে সহযোগিতা করতে ভিসানীতি ঘোষণা করেছে। এর আওতায় যুক্তরাষ্ট্র বাংলাদেশে গণতান্ত্রি নির্বাচন প্রক্রিয়ায় বাধা দেওয়া ব্যক্তিদের ওপর ভিসা বিধিনিষেধ আরোপ করতে পারে। গত মাসে যুক্তরাষ্ট্র ওই নীতি বাস্তবায়ন শুরুর ঘোষণা দিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, আফরিন আখতার আগামীকাল মঙ্গলবার কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে যাবেন।

সেখানে তিনি রোহিঙ্গা পরিস্থিতি সরেজমিন দেখবেন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন গত সপ্তাহে আইওআরএ সম্মেলনের সময় শ্রীলঙ্কা সফরের সময় সেখানে তাঁর সঙ্গে আফরিন আখতারের সাক্ষাৎ হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী এ প্রসঙ্গে সাংবাদিকদের বলেছেন, আফরিন আখতারের সঙ্গে নির্বাচন ও মানবাধিকারসহ বেশ কয়েকটি বিষয়ে ‘খুব ভালো ও ইতিবাচক’ আলোচনা হয়েছে।

আফরিন আখতারকে পররাষ্ট্রমন্ত্রী আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানিয়ে বলেছেন, বাংলাদেশ সরকারও অবাধ ও সুষ্ঠু দেখতে চায়।



এ পাতার আরও খবর

বাংলাদেশের সঙ্গে  ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
বিএনপির বিজয়ে তারেক রহমান দেখা করলেন শফিকুর-নাহিদের সাথে বিএনপির বিজয়ে তারেক রহমান দেখা করলেন শফিকুর-নাহিদের সাথে
গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে
নির্বাচনে ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, কোন দল কত পেল নির্বাচনে ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, কোন দল কত পেল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফল,প্রাপ্ত আসন:২৬২/২৯৯ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফল,প্রাপ্ত আসন:২৬২/২৯৯
বাংলাদেশে চলছে ভোট গণনা, আসছে ফলাফল বাংলাদেশে চলছে ভোট গণনা, আসছে ফলাফল
বাংলাদেশের নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের বাংলাদেশের নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের
নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি
বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র
পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়েই শুরু হলো বিএনপি ও জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণা। পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়েই শুরু হলো বিএনপি ও জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণা।

আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের