শিরোনাম:
●   ট্রাম্পের ২ শর্তে আটকে আছে শান্তিচুক্তি ●   যুক্তরাষ্ট্র–ইরান নতুন চুক্তি হচ্ছে, যুদ্ধবিরতির মেয়াদ ৬০ দিন বাড়তে পারে ●   দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা ●   মধ্যপ্রাচ্যে সব দেশ একজোট হয়েছে, মার্কিন আধিপত্যের দিন শেষ হয়ে আসছে ●   হামলার পরও মার্কো রুবিও বললেন, ইরানের সঙ্গে কয়েক দিনের মধ্যে চুক্তি সম্ভব ●   ইরানে আবারও হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ●   পবিত্র হজ আজ ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফার প্রান্তর ●   অধিকাংশ কারখানার শ্রমিকদের বেতন-ঈদ বোনাস এখনো বাকি ●   কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার: তৌহিদ হোসেন ●   বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দিবে এডিবি
ঢাকা, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

BBC24 News
বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » জাতীয় | নির্বাচন | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র
প্রথম পাতা » জাতীয় | নির্বাচন | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র
৪৫৭ বার পঠিত
বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র

---বিবিসি২৪নিউজ,কূটনৈতিক প্রতিবেদক ঢাকা : বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিকভাবে পর্যবেক্ষক পাঠাবে না যুক্তরাষ্ট্র। তবে ওই দেশ থেকে একটি ‘ইনডিপেনডেন্ট’ (স্বাধীন) পর্যবেক্ষক দল আসবে। আর ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মকর্তারা তাঁদের মতো করে ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও খুলনায় নির্বাচন পর্যবেক্ষণে যাবেন। তবে তাঁরা ‘ফরমাল’ (আনুষ্ঠানিক) পর্যবেক্ষক নন, তাঁরা ভোট দেখতে যাবেন।আজ বুধবার দুপুরে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। ওই বৈঠকে ইসি সচিবও উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, মার্কিন রাষ্ট্রদূত ও প্রতিনিধিদল সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে জেনেছে। বিশেষ করে পোস্টাল ব্যালট নিয়ে তাদের আগ্রহ বেশি ছিল।

ইসি সচিব বলেন, কোনো জায়াগায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়াবাড়ির খবর আছে কি না, সেটা তারা জানতে চেয়েছিল। ইসি বলেছে, প্রাথমিকভাবে এ খবরগুলো স্থানীয়ভাবে আসে। স্থানীয়ভাবে এ ধরনের খবর থাকলে তা স্থানীয়ভাবে নিষ্পত্তি করা হয়েছে।



আর্কাইভ

যুক্তরাষ্ট্র–ইরান নতুন চুক্তি হচ্ছে, যুদ্ধবিরতির মেয়াদ ৬০ দিন বাড়তে পারে
মধ্যপ্রাচ্যে সব দেশ একজোট হয়েছে, মার্কিন আধিপত্যের দিন শেষ হয়ে আসছে
ইরানে আবারও হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র
পবিত্র হজ আজ ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফার প্রান্তর
অধিকাংশ কারখানার শ্রমিকদের বেতন-ঈদ বোনাস এখনো বাকি
বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দিবে এডিবি
বাংলাদেশে হাম পরিস্থিতি শিশুমৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়িয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘স্বাধীন তদন্ত’ চাচ্ছে সরকার!
আহমাদিনেজাদকে ক্ষমতা বসাতেই যুদ্ধ বাধিয়েছে যুক্তরাষ্ট্র–ইসরায়েল-নিউইয়র্ক টাইমস
পাসপোর্টে বাদ পড়ছে ধানমন্ডি ৩২- টুঙ্গিপাড়ার সমাধিসৌধ
আমেরিকার ‘জোর যার মুল্লুক তার’ নীতি রুখে দেবে: চীন-রাশিয়া