শনিবার, ২১ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » আমেরিকা | শিরোনাম | সাবলিড » ফিলিস্তিনিদের জন্য শোক পালন করছে মার্কিন দূতাবাস
ফিলিস্তিনিদের জন্য শোক পালন করছে মার্কিন দূতাবাস
বিবিসি২৪নিউজ,কূটনৈতিক প্রতিবেদক ঢাকা: ফিলিস্তিনে ইসরায়েলের হামলায় নিহতদের স্মরণে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করছে বাংলাদেশ। এদিন ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসও এই কর্মসূচি পালন করছে।
এ লক্ষ্যে ঢাকার মার্কিন দূতাবাস শনিবার (২১ অক্টোবর) সকালে পতাকা অর্ধনমিত রেখেছে।ঢাকার মার্কিন দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্র প্রতিটি নিরপরাধ জীবনের জন্য শোক প্রকাশ করছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, আমরা প্রতিটি ধর্মের এবং প্রতিটি জাতীয়তার বেসামরিক নাগরিকদের শোক জানাই যারা সংঘর্ষে নিহত হয়েছেন।
উল্লেখ্য, ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুতে শনিবার (২১ অক্টোবর) রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ।
এর অংশ হিসেবে বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে।




বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
হরমুজ নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের পারমাণবিক চুক্তি
ইরান যুদ্ধের খরচে ‘দিশাহারা’ পেন্টাগন
ইরান সমঝোতা স্মারক থেকে বেরিয়ে গেলে কিছুই যায় আসে না: ট্রাম্প 