শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » জেলার খবর » ব্রাহ্মণবাড়িয়া বিয়ের প্রলোভন দেখিয়ে সহকর্মীকে ধর্ষণ, গ্রেপ্তার-১
ব্রাহ্মণবাড়িয়া বিয়ের প্রলোভন দেখিয়ে সহকর্মীকে ধর্ষণ, গ্রেপ্তার-১
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইলে বিয়ের প্রলোভন দেখিয়ে স্থানীয় একটি কারখানার শ্রমিক সহকর্মীকে ধর্ষণের অভিযোগে মো কামরুল ইসলাম (২৫) নামে চামড়া কারখানার এক শ্রমিককে গ্রেপ্তার করেছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা পুলিশ। বুধবার বিকেলে ধর্ষণের শিকার কিশোরীর মা বাদী হয়ে সরাইল থানায় মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়। এর আগে মঙ্গলবার রাতে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। মামলায় উল্লেখ করা হয়, বিশ্বরোড এলাকার চামড়া কারখানায় কাজ করার সুবাদে কয়েক মাস আগে সরাইলের বৈশানু সহকর্মী সদর উপজেলার মৈন্দ গ্রামের ফজলুর রহমানের ছেলে কামরুলের সঙ্গে তার পরিচয় হয়। এরই সুবাদে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ১৮ অক্টোবর কিশোরীকে তারই বাড়িতে ধর্ষণ করে ২৪ অক্টোবর আবার ধর্ষণের চেষ্টা করলে কিশোরী চিৎকার শুরু করেন। পরে পরিবারের লোকজনসহ স্থানীয়রা কামরুলকে আটক করে পুলিশে খবর দেয়। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তিনি জানান, ওই কিশোরীর ২৫ সেপ্টেম্বর২৩ ধর্ষিতার মায়ের দেওয়া লিখিত অভিযোগটি থানায় মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে।




বিপৎসীমা ছুঁইছুঁই তিস্তার পানি, বন্যার শঙ্কা
১৫ জুলাই পর্যন্ত পার্বত্য জেলাগুলোর সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
পার্বত্য মন্ত্রীর হঠাৎ পদত্যাগ নিয়ে পাহাড়ে নানা আলোচনা, প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ
সরকার এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর করবে : প্রধানমন্ত্রী
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড
পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার
উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি 