শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
BBC24 News
রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » দেশব্যাপী বিএনপি-জামায়াতের হরতাল চলছে, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » দেশব্যাপী বিএনপি-জামায়াতের হরতাল চলছে, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী
৫৯১ বার পঠিত
রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশব্যাপী বিএনপি-জামায়াতের হরতাল চলছে, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকা : দেশব্যাপী বিএনপি-জামায়াতে ইসলামীসহ কয়েকটি বিরোধী দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে।  বহু বছর পর হরতালের রাজনীতিতে ফিরল দেশ। বিএনপি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে সড়কে যানবহণ খুবই কম।

রোববার (২৯ অক্টোবর) ভোর ৬টা থেকে শুরু হওয়া হরতাল চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।হরতাল শুরু হলেও এখন পর্যন্ত এর সমর্থনে মিছিল-সমাবেশের কোনো খবর পাওয়া যায়নি।এদিকে হরতালের নামে অরাজকতা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান। ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে তিনি বলেন, মানুষের স্বাধীন চলাফেরায় কাউকে বাধা দিতে দেওয়া হবে না।

নয়াপল্টনে ডাকা মহাসমাবেশ বানচালের অভিযোগে এই হরতালের ডাক দেয় বিএনপি। পুলিশের সঙ্গে সংঘর্ষে মহাসমাবেশ পণ্ড হয়ে গেলে হরতালের কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে রাজধানী সমাবেশের অনুমতি না পেয়েও শনিবার আরামবাগে সমাবেশ করে জামায়াতে ইসলামী। দলটির নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদসহ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে একই দিন হরতালের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। এছাড়া গণতন্ত্র মঞ্চসহ কয়েকটি দলও বিএনপির হরতালের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে।

---গণপরিবহণ সংশ্লিষ্টরা বলছেন, হরতালের কারণে রাস্তায় গাড়ির সংখ্যা কম। কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী গাড়ি নামানো হচ্ছে।

উত্তরা-আজিমপুর রুটে চলাচলকারী ভিআইপি ২৭ বাসের সহকারী রুহুল আমিন মোল্লা বলেন, হরতালের জন্য মালিকরা হিসাব করে গাড়ি নামাচ্ছে। একেকটা গাড়ির দাম ৪০-৫০ লাখ। কোনো কারণে যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কর্তৃপক্ষের লস।

এদিকে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বেশ সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। তারা বলছেন, জনগণের জানমালের ক্ষতি হয় এ ধরনের কোনো কর্মকাণ্ড করতে দেওয়া হবে না। যদি কেউ করার চেষ্টা করে তাহলে আইন মতো ব্যবস্থা নেওয়া হবে।



আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন