শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
BBC24 News
সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে ২৮ অক্টোবরের সহিংস ঘটনায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ৭ দেশের উদ্বেগ
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে ২৮ অক্টোবরের সহিংস ঘটনায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ৭ দেশের উদ্বেগ
৪২৯ বার পঠিত
সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে ২৮ অক্টোবরের সহিংস ঘটনায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ৭ দেশের উদ্বেগ

---বিবিসি২৪নিউজ,কূটনৈতিক প্রতিবেদক ঢাকা: ঢাকায় ২৮ অক্টোবর (শনিবার) রাজনৈতিক সমাবেশকে কেন্দ্র করে সহিংস ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ সাত দেশ। তারা সহিংসতা বন্ধ করে অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে সব পক্ষকে একসঙ্গে কাজ করতে আহ্বান জানিয়েছে। আজ সোমবার এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানায় সাতটি দেশ।যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ছাড়া অন্য দেশগুলো হলো অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া ও নরওয়ে।

২৮ অক্টোবর সরকার পদত্যাগের এক দফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ ডাকে বিএনপি। ওই দিন এর পাল্টা হিসেবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশ ডাকে আওয়ামী লীগ। বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ---বিএনপি কর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ দুজন নিহত হন। বিএনপির সমাবেশ পণ্ড হয়ে যায়। পরদিন গতকাল রোববার বিএনপি ও জামায়াত সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে। ওই দিন রাজধানীতে ও লালমনিরহাটে দুজন নিহত হন।আজ সাত দেশের দেওয়া বিবৃতিতে বলা হয়, ২৮ অক্টোবর ঢাকায় রাজনৈতিক সমাবেশে যে সহিংসতা হয়েছে, তাতে এসব দেশের সরকার গভীরভাবে উদ্বিগ্ন। এসব ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের প্রতি তাঁরা সমবেদনা জানায়। বিবৃতিতে দেশগুলো বলেছে, ‘সহিসংতার পথ ত্যাগ করে সংযম প্রদর্শন এবং অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে সব পক্ষকে একসঙ্গে কাজ করতে আমরা আহ্বান জানাই।’



আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন