শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | সাবলিড » টাঙ্গাইলের বড় মনির ধর্ষণ মামলার বাদীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
টাঙ্গাইলের বড় মনির ধর্ষণ মামলার বাদীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা বড় মনির বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলার বাদী মির্জা আফরোজ এশার (২২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে নিজ বাসার তৃতীয় তলা থেকে এশার মরদেহ উদ্ধার করা হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুউদ্দিন।নিহত মির্জা আফরোজ এশা টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের করের বেতকা গ্রামের লতিফ মির্জার মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ দুপুরে নিজ বাসায় রুমের ভেতর মির্জা আফরোজ এশার বাচ্চার কান্না শুনতে পান তনিমা আক্তার নামের এক নারী। পরে আশপাশের লোকজনকে জানালে তারা পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, আলোচিত ধর্ষণ মামলার বাদী মির্জা আফরোজ এশা তাঁর তিন তলা বাসার নিজ রুমে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্রাইম সিনের একটি টিম ঘটনাস্থলে যাচ্ছে।
এই টিমের পরিদর্শন শেষে মরদেহ তাঁর ঘর থেকে বের করা হবে।’
নিহত মির্জা আফরোজ এশা টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহসভাপতি গোলাম কিবরিয়া ওরফে বড় মনির নামে দায়ের করা ধর্ষণ মামলা বাদী। বড় মনির ভাই টাঙ্গাইল-২ আসনের বর্তমান সংসদ সদস্য তানভীর হাসান ওরফে ছোট মনি।




বিপৎসীমা ছুঁইছুঁই তিস্তার পানি, বন্যার শঙ্কা
১৫ জুলাই পর্যন্ত পার্বত্য জেলাগুলোর সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
পার্বত্য মন্ত্রীর হঠাৎ পদত্যাগ নিয়ে পাহাড়ে নানা আলোচনা, প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ
সরকার এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর করবে : প্রধানমন্ত্রী
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড
পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার
উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি 