শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » বাচ্চা মেয়ে, ইমম্যাচিউরড আরকি: তিশা প্রসঙ্গে জায়েদ খান
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » বাচ্চা মেয়ে, ইমম্যাচিউরড আরকি: তিশা প্রসঙ্গে জায়েদ খান
৪৭৪ বার পঠিত
বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাচ্চা মেয়ে, ইমম্যাচিউরড আরকি: তিশা প্রসঙ্গে জায়েদ খান

বিবিসি২৪নিউজ, বিনোদন ডেস্ক: অভিনেত্রী তানজিন তিশা ও নায়ক জায়েদ খান। ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিতর্কিত মন্তব্য ঘিরে নেটজুড়ে বইছে আলোচনা-সমালোচনার ঝড়। এ অভিনেত্রী এক সাংবাদিককে হুমকি দিয়েছিলেন। এখানেই থেমে থাকেননি তিশা, পরে ওই সাংবাদিকের বিরুদ্ধে ডিবি অফিসে গিয়েও অভিযোগ করেছেন।

এর পরই ক্ষুব্ধ হয় বিনোদন নিয়ে কাজ করা সাংবাদিক সমাজ। তার বিরুদ্ধে রাস্তায় নেমে তীব্র প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। বর্তমানে এ বিষয়টি টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। ‘আমি শুধু তিশাকে জিজ্ঞাসা করেছিলাম, ছড়ানো তথ্যের প্রসঙ্গে কিছু বলবেন কিনা?’

এ ইস্যুতে সুশীল সমাজ থেকে শুরু করে সিনেমা জগতের নায়করা বিষয়টি নিয়ে অনেকে অনেকভাবে মন্তব্য করছেন। এরই অংশ হিসেবে বুধবার একটি টেলিভিশনে কথা বলেছেন চিত্রনায়ক জায়েদ খান।

জায়েদ খান বলেন, সব সময় বিনোদন শ্রমিক অর্থাৎ নায়ক-নায়িকাদের বিপদে পাশে ছিলেন বিনোদন সাংবাদিকরাই। মেয়েটি (তানজিন তিশা) ই্মম্যাচিউরড (অপরিপক্ক) আরকি। এ জন্যই হয়তো সাংবাদিকদের সঙ্গে ঝামেলা করতে গেছে।

সাংবাদিকরা যদি কোনো তারকার দিক থেকে মুখ ফিরিয়ে নেন, তখন দাঁড়ানো খুব টাফ। খুবই কঠিন। এক কথায় সাংবাদিকদের সঙ্গে ঝামেলা করে শিল্পীদের টিকে থাকা খুব টাফ।
আমার সঙ্গে অনেক সাংবাদিকের ঝামেলা হয়েছিল। কিন্তু আমি এত বড় করিনি। সিনিয়র সাংবাদিকদের মাধ্যমে মিটমাট করেছি। আইন, পুলিশ ব্যবহার করা শিল্পীদের উচিত না। এতে শিল্পীদের ক্যারিয়ার নষ্ট হয়ে যায়। একবার সাংবাদিকরা খেপে গেলে ওই তারকার ওঠে দাঁড়ানো টাফ।

তিনি আরও বলেন, মেয়েটিকে (তানজিন তিশা) দেখেছি, তেমন আমি চিনি না। আমি মনে করি বাচ্চা মেয়ে, ইমম্যাচিউরড। তাকে কারা বুদ্ধি দেয় আমি জানি না। এরা আসলে বোকা ।

এর আগে সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে গিয়েছিলেন। সেখান থেকে বের হয়ে গণমাধ্যমের মুখোমুখি হন তিশা। সেই সময় এক সাংবাদিকের প্রতি অভিযোগের তীর ছুড়েছিলেন তিনি।

ডিবি কার্যালয় থেকে বের হওয়ার পর ‘সাংবাদিকদের উড়িয়ে দেওয়ার’ বিষয়ে প্রশ্ন করা হয় তানজিন তিশাকে। এর উত্তরে অভিনেত্রী বলেন, একজন স্পেসিফিক সাংবাদিককে আমি ওই কথা বলেছি— সবাইকে বলিনি।



আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন