শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » জাতীয় | প্রশাসন | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ইসির নির্দেশে দুই ডিসি পরিবর্তন
ইসির নির্দেশে দুই ডিসি পরিবর্তন
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: ময়মনসিংহ ও সুনামগঞ্জের ডিসি পরিবর্তন করেছে সরকার। এর মধ্যে ময়মনসিংহের ডিসি মোস্তাফিজার রহমানকে স্বাস্থ্যসেবা বিভাগে এবং সুনামগঞ্জের ডিসি দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীকে ময়মনসিংহে জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
আজ শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এসংক্রান্ত পৃথক আদেশ জারি করা হয়েছে।এ ছাড়া সুনামগঞ্জ জেলার ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় সংসদ সচিবালেয়র উপসচিব মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী।
ইসি সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় ময়মনসিংহ ও সুনামগঞ্জের জেলা প্রশাসককে বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন উপলক্ষে এই প্রথম জেলা প্রশাসকদের বদলির নির্দেশ দেওয়া হলো।
এর আগে সারা দেশের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলির নির্দেশ দেওয়া হয়।
ডিসি-এসপিদের বদলির কোনো সিদ্ধান্ত হয়েছে কি না―এমন প্রশ্নের জবাবে ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ‘এখন পর্যন্ত এমন কোনো সিদ্ধান্ত আমার জানা নেই।
পরবর্তীতে যদি কোনো সিদ্ধান্ত হয়, তখন বলতে পারব। যদি নির্বাচন কমিশন বসে কোনো সিদ্ধান্ত নেয়, সে ক্ষেত্রে এটা হতে পারে। এটা অস্বাভাবিক কিছু নয়।’




ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
বিপৎসীমা ছুঁইছুঁই তিস্তার পানি, বন্যার শঙ্কা
সংবিধানে গণভোটের বিধান না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: শফিকুর রহমান
বন্যার কবলে দেশ, ৭ জেলায় মৃত্যু ৪৪ জনের
১৫ জুলাই পর্যন্ত পার্বত্য জেলাগুলোর সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
পার্বত্য মন্ত্রীর হঠাৎ পদত্যাগ নিয়ে পাহাড়ে নানা আলোচনা, প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ
তোফায়েল আহমেদ মারা গেছেন
পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান 