শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » ফের প্রেমে মজেছেন শ্রাবন্তী
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » ফের প্রেমে মজেছেন শ্রাবন্তী
৫৩৬ বার পঠিত
মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফের প্রেমে মজেছেন শ্রাবন্তী

বিবিসি২৪নিউজ, বিনোদন ডেস্ক: তৃতীয় বিয়েটাও টেকাতে পারেননি টলিউড নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছেলে ঝিনুককে নিয়ে একাই তার সংসার। তবে পুরনো সম্পর্ক যেন পিছুই ছাড়তে চায় না তার। তাই তো যখনই নতুন করে শ্রাবন্তীর মনে প্রেম জাগে, তখনই পুরনো সম্পর্কগুলো ধেয়ে আসে! ঝড় ওঠে তার জীবনে। তবে এবারেরটা ঝড় নয়, বরং নতুন বসন্তের হাওয়া। আর সেই হাওয়ায়, শ্রাবন্তী শুধু আর নায়িকা নয়, বরং ‘দেবী চৌধুরানী’! নিশ্চয়ই ভাবছেন, শ্রাবন্তীর প্রেমের গল্পে, হঠাৎ করে ‘দেবী চৌধুরানী’র কোথা থেকে এল! ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। বহুদিন ধরেই টলিপাড়ায় গুঞ্জন রয়েছে শ্রাবন্তী আর ‘দেবী চৌধুরানী’ ছবির পরিচালক শুভ্রজিৎ মিত্রর মধ্যে নাকি প্রেম প্রেম ভাব! তবে একথা শুভ্রজিৎ বা শ্রাবন্তী স্বীকার না করলেও, টলিপাড়ার সূত্র কিন্তু এই সম্পর্ককে ইতিমধ্যেই সিলমোহর দিয়ে দিয়েছে। তার উপর কানাঘুষো চলছে, খুব শীঘ্রই নাকি শ্রাবন্তী ও শুভ্রজিৎ নিজেদের সম্পর্ককে সামনে নিয়ে আসবেন। সোশাল মিডিয়াতেও বদলে ফেলবেন স্ট্যাটাস। মানে ‘সিঙ্গল’ থেকে ‘কমিটেড’।
বেঙ্গালুরুর এক চলচ্চিত্র উৎসবেই এই বন্ধুত্বের সূত্রপাত। তার পর থেকেই নাকি বন্ধুত্বকে প্রেমের নাম দিতে চেয়েছেন দুজনে। এমনকী, ‘দেবী চৌধুরানী’র শুটিং ফ্লোরেও ঘনিষ্ঠরা শুভ্রজিৎ ও শ্রাবন্তীর চোখে প্রেমের ঝলক দেখতে পেয়েছেন। তবে টলিপাড়ায় নানা খবর উড়লেও, শুভ্রজিৎ বা শ্রাবন্তী কিন্তু এ ব্যাপারে একেবারেই চুপ। প্রেম নিয়ে শ্রাবন্তীকে কিছু জিজ্ঞাসা করলেই, মিষ্টি নায়িকা মিষ্টি হেসে লুকিয়ে যাচ্ছেন এই নতুন প্রেমের খবর!



আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন