টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে ভারত
বিবিসি২৪নিউজ, স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। তাই আজ দ্বিতীয় ওয়ানডেতে সফরকারীদের সামনে সিরিজে জয়ের লক্ষ্য। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিতের ম্যাচে টস জিততে পারেনি ভারত।
আজ (মঙ্গলবার) গেবেরহাতে টস জিতেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। টস জিতে ভারতের অধিনায়ক লোকেশ রাহুলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
ভারত অবশ্য ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়েছে। প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়ে পরের বলেই এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরে গেছেন ওপেনার রুতুরাজ গায়কোয়াড় (৪)।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬.৩ ওভারে ভারতের সংগ্রহ ১ উইকেটে ২৭ রান। সাই সুদর্শন ১৬ আর তিলক ভার্মা ৫ রানে অপরাজিত আছেন।
রুতুরাজ গায়কোয়াড়, সাই সুদর্শন, তিলক ভার্মা, লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন, রিংকু সিং, অক্ষর প্যাটেল, অর্শদিপ সিং, কুলদীপ যাদব, আভেশ খান ও মুকেশ কুমার।
রিজা হেনড্রিকস, টনি ডি জর্জি, রসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), ডেভিড মিলার, ওয়ান মুল্ডার, কেশব মহারাজ, লিজার্ড উইলিয়ামস, নান্দ্রে বার্জার, বেউরান হেনড্রিকস।





আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
স্পেন বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ রাখার প্রতিশ্রুতি ইয়ামালের
বিশ্বকাপ ফাইনাল ঘিরে মুসলিম বিশ্ব কেন স্পেনের পক্ষে উচ্ছ্বাস
জিততে পারে স্পেন
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি
সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন
ইংল্যান্ডের গোল নিয়ে বিতর্কের ঝড়, মুখ খুললেন ফিফা
রুদ্ধশ্বাস লড়াই শেষে সেমিফাইনালে আর্জেন্টিনা
মেসি যত দিন চাইবে, তত দিনই সেরা থাকবে: স্কালোনি 