বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » হযরত শাহজালালের মাজার জিয়ারত করে নির্বাচন প্রচরণায় শেখ হাসিনা
হযরত শাহজালালের মাজার জিয়ারত করে নির্বাচন প্রচরণায় শেখ হাসিনা
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচরণায় নামার আগে সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মাজার জিয়ারত করেন তিনি।এর আগে বেলা সাড়ে ১১টার দিকে সিলেটে পৌঁছান শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এ দিন বেলা তিনটার দিকে তিনি সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন। এতে অংশ নিতে এরই মধ্যে আসতে শুরু করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সিলেটজুড়ে উতসবের পরিবেশ বিরাজ করছে।
শেখ হাসিনার জনসভায় যোগ দিতে সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে গাড়ি করে স্লোগান দিতে দিতে বিপুল সংখ্যক নেতা-কর্মী নগরীতে আসছেন। সমাবেশস্থলের চারপাশে বাঁশ দিয়ে শক্ত বেষ্টনী গড়ে তোলা হয়েছে। নেতা-কর্মীদের সমাবেশস্থলে ঢোকার জন্য পৃথক লেন রয়েছে।
সিলেট নগরীর ওয়ার্ডসমূহ ছাড়াও জেলার সকল উপজেলা, এমনকি পার্শ্ববর্তী সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা থেকেও নেতা-কর্মীরা জনসভায় অংশ নিতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন।




পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
বিপৎসীমা ছুঁইছুঁই তিস্তার পানি, বন্যার শঙ্কা
শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল
সংবিধানে গণভোটের বিধান না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: শফিকুর রহমান
বন্যার কবলে দেশ, ৭ জেলায় মৃত্যু ৪৪ জনের
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা কতটা প্রস্তুত নেতা-কর্মীরা 