শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » দিল্লি গেলেন পিটার হাস
দিল্লি গেলেন পিটার হাস
বিবিসি২৪নিউজ,কূটনৈতিক প্রতিবেদক ঢাকা: বড়দিনের ছুটি কাটাতে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস স্ত্রীকে সঙ্গে নিয়ে আজ শুক্রবার দিল্লি গেছেন। ছুটি শেষে আগামী সপ্তাহের শেষ দিকে ঢাকায় ফিরে কাজে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। কূটনৈতিক সূত্রগুলো আজ সন্ধ্যায় বড়দিনের ছুটির সময় পিটার হাসের ঢাকার বাইরে থাকার তথ্য নিশ্চিত করেছে। তিনি সস্ত্রীক সকালে দিল্লি গেছেন বলে বিমানবন্দর সূত্র নিশ্চিত করেছে।
পিটার হাস গতকাল বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক করেন। পদ্মায় তাঁর আগে পররাষ্ট্রসচিবের সঙ্গে দেখা করেন ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক।
প্রসঙ্গত, গত ১৬ নভেম্বর ছুটি কাটাতে পিটার হাস শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন। ১১ দিন ছুটি কাটিয়ে তিনি ঢাকায় ফেরেন ২৭ নভেম্বর। পিটার হাসের শ্রীলঙ্কা সফর পূর্বনির্ধারিত হলেও তাঁর ওই সফর ঘিরে রাজনৈতিক মহলে নানা জল্পনা ছিল।




বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
হরমুজ নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের পারমাণবিক চুক্তি
ইরান যুদ্ধের খরচে ‘দিশাহারা’ পেন্টাগন
ইরান সমঝোতা স্মারক থেকে বেরিয়ে গেলে কিছুই যায় আসে না: ট্রাম্প 