শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
BBC24 News
বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » ‘বাবা’ ডাকতে পারি না একটা বছর: চঞ্চল চৌধুরী
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » ‘বাবা’ ডাকতে পারি না একটা বছর: চঞ্চল চৌধুরী
৫৮৩ বার পঠিত
বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘বাবা’ ডাকতে পারি না একটা বছর: চঞ্চল চৌধুরী

বিবিসি২৪নিউজ, বিনোদন ডেস্ক: অভিনেতা চঞ্চল চৌধুরী। ছোটপর্দা থেকে বড়পর্দা; সবখানেই তার সরব উপস্থিতি। বিভিন্ন ধরনের চরিত্রে পরিচ্ছন্ন অভিনয় দিয়ে নিজেকে প্রমাণ করেছেন তিনি। গত বছর এদিনে বাবাকে হারিয়েছেন তিনি। বাবা হারানোর শোক ভুলতে পারছেন না চঞ্চল।

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে ফেসবুক পোস্টে স্মৃতিচারণ করে তিনি লিখেছেন, ‘বাবা’ ডাকতে পারি না একটা বছর/ আমাদের বাবা অনন্তলোকে চলে যাবার আজ এক বছর হয়ে গেল/ বাবার হাতটা ছুঁতে পারি না একটা বছর/ বাবাকে আদর করতে পারি না একটা বছর/ মাঝে মাঝে গভীর রাতে একাকী চিৎকার করে বাবা বাবা বলে ডাকি/ বাবা সাড়া দেয় না/ আর দেবেও না কোনোদিন।’
তিনি আরও লিখেছেন, ‘স্বপ্নেও বাবাকে দেখতে পাই না/ এ যে কী কষ্ট, কী যে কষ্ট! যারা পিতৃহীন তারাই শুধু বোঝে, তারাই শুধু জানে। আমাদের ছোটবেলার বাঘের মতো গর্জন করা বাবাকে যখন শেষ দিকে শিশুর মতো করে আদর করতাম, বাবা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে হাসতো/ সেই হাসিটাও এক বছর দেখি না।’
হাজার কথা লিখেও বোঝাতে পারবো না, বাবা ছাড়া এই একটা বছর, বুকের ভেতরের কষ্টের আগুনটা কেমন দাউ দাউ করে জ্বলছে। বাবা! বাবা! বাবা! তুমি যেখানেই থাকো, ভালো থাকো বাবা। বাবা—এই শব্দটাই শুধু রয়ে গেল/ তুমি চলে গেলে বহুদূর/ অনন্ত যাত্রায়।’



আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন