সোমবার, ১ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ৫২ বছর পর সিংহাসন ছাড়ছেন ডেনমার্কের রানি
৫২ বছর পর সিংহাসন ছাড়ছেন ডেনমার্কের রানি
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: রাজ্যাভিষেকের ৫২ বছর পর সিংহাসন ছাড়ার ঘোষণা দিলেন ডেনমার্কের রানি দ্বিতীয় মারগ্রেটা। নববর্ষ উপলক্ষে রোববার জনগণের উদ্দেশে ভাষণে রানি এ ঘোষণা দেন।
টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ওই ভাষণে ৮৩ বছর বয়সী রানি বলেন, আমি চিন্তা করেছি, পরের প্রজন্মের কাছে দায়িত্ব ছেড়ে দেওয়ার সময় নিয়ে। সিদ্ধান্ত নিয়েছি আমার সিংহাসন ছাড়ার এখনই সময়। ২০২৪ সালের ১৪ জানুয়ারি আমার বাবার উত্তরসূরি হওয়ার ৫২ বছর পর আমি ডেনমার্কের রানির পদ থেকে পদত্যাগ করব। ছেলে যুবরাজ ফ্রেডেরিক আমার আসনে স্থলাভিষিক্ত হবে।
রানি দ্বিতীয় মারগ্রেটার সিংহাসনে রাজ্যাভিষেক হয়েছিল ১৯৭২ সালে। প্রয়াত ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের পর তিনি ইউরোপে সিংহাসনে সবচেয়ে বেশি সময় থাকা রাষ্ট্রপ্রধান।
সিংহাসন ছাড়ার ঘোষণার পর ডেনমার্কের প্রধানমন্ত্রী মিতে ফ্রেডিরিকসেন এক বিবৃতি রানিকে তার শাসন আমলের জন্য ধন্যবাদ জানান। ডেনমার্কের শাসনব্যবস্থা সংসদীয় পদ্ধতির। সরকারপ্রধান হিসেবে নির্বাচিত প্রধানমন্ত্রীর হাতে আনুষ্ঠানিক ক্ষমতা।




তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫ 