সোমবার, ১ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » জাপানে শক্তিশালী ভূমিকম্প: উ.কোরিয়া-রাশিয়াতেও সুনামি সতর্কতা জারি
জাপানে শক্তিশালী ভূমিকম্প: উ.কোরিয়া-রাশিয়াতেও সুনামি সতর্কতা জারি
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: নতুন বছরের প্রথম দিনেই জাপানের পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাতে হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পনের মাত্রা ৭ দশমিক ৬। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করে বাসিন্দাদের জাপান সাগরের উপকূল সংলগ্ন এলাকা থেকে সরে যেতে বলা হয়েছে।
অ্যাসোসিয়েটেড প্রেসের খবরে বলা হয়েছে, জাপান সাগরের উপকূলের কিছু অংশে ইতিমধ্যে এক মিটার উঁচু সুনামি আঘাত হেনেছে, আরও উঁচু ঢেউ আঘাত হানবে বলে ধারণা করা হচ্ছে।
জাপানের আবহাওয়া সংস্থা জাপান সাগরের উপকূলীয় প্রিফেকচার ইশিকাওয়া, নিগাতা ও তোয়ামাতে সুনামি সতর্কতা জারি করেছে।
আবহাওয়া সংস্থার পূর্বাভাসে বলা হয়েছে, সুনামির জলোচ্ছ্বাসের সময় এসব এলাকায় সমুদ্রের ঢেউ ৫ মিটারের (১৬ ফুটের কিছু বেশি) অধিক উচ্চতায় উঠতে পারে।
এদিকে এর জেরে উত্তর কোরিয়া এবং রাশিয়ার কিছু অংশেও ১ মিটার (৩ ফটু) উচ্চতার ঢেউয়ের সতর্কতাও জারি করা হয়েছে। রাশিয়ান কর্মকর্তারা সাখালিন দ্বীপে সুনামি সতর্কতা জারি করেছেন। দ্বীপের পশ্চিম উপকূল সুনামি আঘাত হানতে পারে বলে স্থানীয়দের সতর্ক করা হয়েছে।
নিকটবর্তী দেশ দক্ষিণ কোরিয়ায়, আবহাওয়া সংস্থা পূর্ব উপকূলীয় শহরের বাসিন্দাদের সমুদ্রপৃষ্ঠের সম্ভাব্য পরিবর্তনের দিকে নজর রাখার আহ্বান জানিয়েছে। বড় ধরনের ঢেউ আছড়ে পড়তে পা




তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫ 