সোমবার, ১ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » আইন-আদালত | আর্ন্তজাতিক | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ড. ইউনূসের কারাদণ্ড,বিশ্বব্যাপী বাংলাদেশের মর্যাদাকে বিনষ্ট করেছে : জেএসডি
ড. ইউনূসের কারাদণ্ড,বিশ্বব্যাপী বাংলাদেশের মর্যাদাকে বিনষ্ট করেছে : জেএসডি
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: নোবেল লরিয়েট অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের মর্যাদা হননে সরকার অপচেষ্টা চালাচ্ছে বলে তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন স্বাধীনতার পতাকা উত্তোলক জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।
আজ সোমবার এক বিবৃতিতে আ স ম আবদুর রব ও শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, পৃথিবী থেকে দারিদ্র নির্বাসন করে জাদুঘরে প্রেরণসহ তিন শূন্যের প্রবক্তা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে তথাকথিত মামলায় কারাদণ্ড দেওয়ায় বিশ্বব্যাপী বাংলাদেশের মর্যাদাকে দারুণভাবে বিনষ্ট করেছে।
তাঁরা বলেন, গত এক দশকেরও বেশি সময় ধরে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সরকারের জিঘাংসা ও নির্মমতার চূড়ান্ত প্রতিফলন ঘটেছে এই রায় প্রদানের মাধ্যমে। এতে সরকারের হীন উদ্দেশ্যই প্রতিফলিত হয়েছে।
এ রায়ে ব্যক্তি ইউনূসকেই নয়, সমগ্র বাঙালি জাতিকে অপমান করা হয়েছে। এর দায়ভার এই সরকারকে বহন করতে হবে। এ রায়ে বিশ্বব্যাপী তীব্র এবং বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে।
বিবৃতিতে তাঁরা বলেন, আমরা সবাই জানি তিনি ব্যক্তিগত লাভের জন্য কোনো কিছু করেননি।
তিনি যে সমস্ত উদ্যোগ নিয়েছেন তার কোনোটিতেই তিনি ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার জন্য নেননি, সেটা গ্রামীণ ব্যাংক, সামাজিক ব্যবসা কিংবা অন্য বড় কোনো প্রতিষ্ঠানই হোক।
অবিলম্বে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহার করে তাঁকে অব্যাহতি প্রদানের আহ্বান জানান তাঁরা।




সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা: হাইকোর্টের রায়
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তামিমা
রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড
গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না: হাইকোর্ট
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড
সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার
সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণে সংসদে বিল পাস
বিডিআর হত্যা মামলায় প্রথমবার আসামি হচ্ছেন শেখ হাসিনা 