শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | নির্বাচন | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » কমনওয়েলথ নির্বাচনি পর্যবেক্ষক দলের সঙ্গে আ.লীগের বৈঠক
কমনওয়েলথ নির্বাচনি পর্যবেক্ষক দলের সঙ্গে আ.লীগের বৈঠক
বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কমনওয়েলথ নির্বাচনি পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক করেছে আওয়ামী লীগ। শুক্রবার (৫ জানুয়ারি) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে নির্বাচনে কমনওয়েলথের পর্যবেক্ষক দলকে স্বাগত জানিয়ে ৭ জানুয়ারির নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করা নিয়ে আওয়ামী লীগের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন দলটির প্রতিনিধিরা।
১৫ সদস্যের কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেন টিম লিডার জ্যামাইকার সাবেক প্রধানমন্ত্রী ওরেতে ব্রুস গোল্ডিং।
আর ১০ সদস্যের আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।এদিকে, জাতীয় নির্বাচন নিয়ে মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসির সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এদিন সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে তিন সদস্যদের ওআইসি নির্বাচনি পর্যবেক্ষক দলের সঙ্গে এ বৈঠক হয়।
বৈঠকে ওআইসির পক্ষে নেতৃত্ব দেন সংস্থাটির সেক্রেটারি জেনারেল ফর পলিটিক্যাল এর অ্যাসিসট্যান্ট সেক্রেটারি ইউসুফ মোহাম্মদ আল দুবাই। আওয়ামী লীগের পক্ষে নেতৃত্ব দেন ওবায়দুল কাদের।
এতে আওয়ামী লীগের প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল আলম চৌধুরী নওফেল, আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক কামাল আব্দুল নাসের চৌধুরী, আওয়ামী লীগের অর্থ সম্পাদক ওয়াসিকা আয়সা সিদ্দিকা এবং তথ্য ও গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ।




তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ইরান সমঝোতা স্মারক থেকে বেরিয়ে গেলে কিছুই যায় আসে না: ট্রাম্প
শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল
আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি
হরমুজ জাহাজ থেকে টোল নেওয়ার ঘোষণা ট্রাম্পের
বিশ্বের সপ্তম আশ্চর্য তাজমহল ভেঙে কেন মন্দির বানাতে চাচ্ছেন ভারত! 