শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্র–যুক্তরাজ্যের বিবৃতি নিয়ে কোন বক্তব্য নেই ইসির
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্র–যুক্তরাজ্যের বিবৃতি নিয়ে কোন বক্তব্য নেই ইসির
৫৯০ বার পঠিত
মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্র–যুক্তরাজ্যের বিবৃতি নিয়ে কোন বক্তব্য নেই ইসির

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিবৃতি প্রসঙ্গে কোনো মন্তব্য করবে না নির্বাচন কমিশন (ইসি)। এদিকে সংসদ নির্বাচনে ২৯৮ আসনে বিজয়ীদের গেজেট ইসি অনুমোদন করেছে বলে জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিবৃতির বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে আজ মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনার মো. আলমগীর সাংবাদিকদের বলেন, ‘আমাদের বক্তব্য যেটা, সেটা গতকাল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) দিয়েছেন। এর বাইরে আমার কোনো বক্তব্য নেই।’

এই নির্বাচন কমিশনার বলেন, কমিশন সঠিকভাবে দায়িত্ব পালন করেছে। সন্তুষ্টি, অসন্তুষ্টির বিষয়ে কিছু বলবেন না, তবে নিয়ম অনুযায়ী যা করার দরকার, তার সবই করা হয়েছে। নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হয়েছে।

মো. আলমগীর জানান, দ্বাদশ সংসদ নির্বাচনে ২৯৮ আসনে বিজয়ীদের গেজেট নির্বাচন কমিশন অনুমোদন করেছে। গেজেট প্রকাশের জন্য পাঠানো হয়েছে। আজকের মধ্যেই হয়তো গেজেট জাতীয় সংসদ সচিবালয়ে চলে যাবে।

উল্লেখ্য, মার্কিন পররাষ্ট্র দপ্তর গতকাল সোমবার এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি। যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণ এবং গণতন্ত্র, শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি তাদের আকাঙ্ক্ষাকে সমর্থন করে।

আর যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মানদণ্ড অনুযায়ী হয়নি।



আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন