শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
BBC24 News
বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » লোহিত সাগরে যাতায়াত বন্ধের ঘোষণা দিল ব্রিটিশ কোম্পানি শেল
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » লোহিত সাগরে যাতায়াত বন্ধের ঘোষণা দিল ব্রিটিশ কোম্পানি শেল
৩৭৪ বার পঠিত
বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লোহিত সাগরে যাতায়াত বন্ধের ঘোষণা দিল ব্রিটিশ কোম্পানি শেল

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: লোহিত সাগর দিয়ে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করল ব্রিটিশ জ্বালানি কোম্পানি শেল। ইয়েমেনে মার্কিন বাহিনীর বিমান হামলার জেরে লোহিত সাগরে যে উত্তেজনার সৃষ্টি হয়েছে, তার প্রেক্ষিতেই এই পদক্ষেপ নিল কোম্পানিটি।এ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণকারী একাধিক কর্মকর্তার বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, গাজা যুদ্ধে ইসরায়েলের প্রধান অংশীদার আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা টাস্ক ফোর্সের সঙ্গে ইয়েমেনের হুথি সমর্থিত সরকারের বিরোধ চরমে পৌঁছায় এ ব্যবস্থা নিয়েছে শেল।

সম্প্রতি লোহিত সাগরে ইসরায়েলগামী শেলের একটি তেল ট্যাংকারে অজ্ঞাত ড্রোন থেকে হামলা চালানো হয়।শেলের আগে ব্রিটিশ পেট্রোলিয়াম বা বিপি লোহিত সাগর পথে সমস্ত যাতায়াত স্থগিত করেছে।

এশিয়া থেকে পণ্য বহন করে ইউরোপে নেওয়ার সংক্ষিপ্ত রুট হচ্ছে লোহিত সাগর ও সুয়েজ খাল। কিন্তু হুথি যোদ্ধাদের হামলার মুখে এই রুট থেকে বিশ্বের বহু বড় বড় শিপিং কোম্পানি তাদের জাহাজ সাময়িকভাবে প্রত্যাহার করে নিয়েছে।

চলতি মাসের গোড়ার দিকে শিপিং জায়ান্ট মায়ের্স্ক ঘোষণা করে, তারা লোহিত সাগর ও সুয়েজ খালের পরিবর্তে আফ্রিকা মহাদেশ ঘুরে তাদের জাহাজ পরিচালনা করবে।

ইয়েমেনের হামলার ভয়ে ইসরায়েলি শিপিং কোম্পানিগুলো যুদ্ধের শুরু থেকেই লোহিত সাগর দিয়ে আর কোনও জাহাজ পাঠায়নি।গাজায় ইসরায়েলি হামলা বন্ধ করতে তেল আবিবকে বাধ্য করার জন্য ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এতদিন কেবল ইসরায়েলি মালিকানাধীন ও ইসরায়েলগামী জাহাজে হামলা চালিয়ে আসছিল। কিন্তু গত শুক্রবার ইয়েমেনের বিভিন্ন অবস্থানে আমেরিকা ও ব্রিটেন যৌথভাবে হামলা চালায়। এরপর হুথিরা বলেছে, এখন থেকে ইসরায়েলের পাশাপাশি মার্কিন ও ব্রিটিশ জাহাজগুলোতেও হামলা করা হবে।

কার্যত সে হুমকির পর শেল এ ব্যবস্থা নিল।
শুক্রবারের ইঙ্গো-মার্কিন হামলার পর আমেরিকা আরও দুই দফায় ইয়েমেনে হামলা চালায়। তবে ব্রিটিশ সরকার বলেছে, তারা ইয়েমেনে আপাতত আর কোনও হামলায় অংশ নেবে না।



এ পাতার আরও খবর

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে  ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত

আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের