শনিবার, ২০ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » বিবাদ ভুলে আবারও একসঙ্গে কাজ করার অঙ্গীকার ইরান-পাকিস্তানের
বিবাদ ভুলে আবারও একসঙ্গে কাজ করার অঙ্গীকার ইরান-পাকিস্তানের
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: পাল্টাপাল্টি হামলায় সৃষ্ট সামরিক উত্তেজনার পর সব বিবাদ ভুলে আবারও একসঙ্গে কাজ করতে রাজি হয়েছে ইরান ও পাকিস্তান।শুক্রবার (১৯ জানুয়ারি) এ বিষয়ে বিবৃতি দেয় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর বিবিসির।
বিবৃতিতে জানানো হয়, পাকিস্তান-ইরান একে অপরের নিরাপত্তা ইস্যুতে পারস্পারিক বিশ্বাস ও সহযোগিতার ভিত্তিতে কাজ করতে প্রস্তুত আছে।এ সময় ইরানের সঙ্গে যে কোনো ইস্যুতে কাজ করতে রাজি থাকার কথা জানায় ইসলামাবাদ। পাশাপাশি কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের বিষয়েও সমঝোতা হয়েছে তেহরান-ইসলামাবাদের মধ্যে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, দুই পক্ষ পরিস্থিতি স্বাভাবিক করার ব্যাপারে একমত হয়েছে। উত্তেজনাকে কেন্দ্র করে প্রত্যাহার হওয়া দুই দেশের রাষ্ট্রদূতদের নিজ নিজ দায়িত্বে ফিরিয়ে নেওয়ার ব্যাপারেও আলোচনা হয়েছে।
গত ১৬ জানুয়ারি পাকিস্তানের বেলুচিস্তানে প্রথম হামলা চালায় তেহরান। এর প্রতিক্রিয়ায় ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে পাকিস্তান। তেহরান থেকে পাকিস্তানের রাষ্ট্রদূতকেও প্রত্যাহার করা হয়। এর পর গত বৃহস্পতিবার ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশে পাল্টা হামলা চালায় পাকিস্তান।
পাকিস্তান বলছে, ইরানের হামলায় দুই শিশু নিহত হয়েছে। আর ইরান বলছে, পাকিস্তানের পাল্টা হামলায় চার শিশুসহ ৯ জন নিহত হয়েছেন।পাকিস্তান ও ইরান—এই দুই প্রতিবেশী দেশের মধ্যে এমন এক সময় পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে, যখন কয়েকটি সংকটকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা বাড়ছে।




ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত 