সোমবার, ২২ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, নিহত ৮৩
তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, নিহত ৮৩
বিবিসি২৪নিউজ,যুক্তরাষ্ট্র প্রতিনিধি: যুক্তরাষ্ট্রে তুষারপাতের পাশাপাশি চলছে বৃষ্টি ও ভারী বর্ষণ। এখন পর্যন্ত তীব্র শীত ও তুষারপাতে ৮৩ জনের প্রাণহানি ঘটেছে। স্থানীয় সময় শনিবার (২০ জানুয়ারি) দেশটির জাতীয় আবহাওয়া দপ্তরের (এনডব্লিউএস) বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে সিবিএস নিউজ।সিবিএসের এক প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে শীত–তুষারপাত ও ঝড়ে ৮৩ জনের প্রাণহাণি ঘটে। আবহাওয়ার কারণে টেনেসিতে প্রাণ হারান ১৯ জন, ওরেগনে ১৬ জন এবং রাস্তায় চলমান একটি গাড়িতে ঝুলে পড়া বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাড়িটির ৩ আরোহী মারা যান। এ ছাড়া মৃত্যুর খবর আসে ইলিনয়, পেনসিলভেনিয়া, মিসিসিপি, ওয়াশিংটন, কেনটাকি, নিউইয়র্ক, নিউ জার্সিসহ আরও কয়টি অঙ্গরাজ্য থেকে।শনিবার রাতে মিসিসিপিতে শূন্য-ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার পূর্বাভাস দেওয়া হয়েছিল। এ ছাড়া গ্রেট লেকস এবং এর উপরিভাগে উত্তর–পূর্বাঞ্চলে রোববার তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছিল।
কিছু রাজ্যে তীব্র তুষারপাত হচ্ছে এখনও। গভীর বরফে চালকদের রাস্তায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। তীব্র ঠান্ডা ও তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের অনেক এলাকায় হিমাঙ্কের ৪৫ ডিগ্রি সেলসিয়াস নিচে নেমেছে তাপমাত্রা।




বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
হরমুজ নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের পারমাণবিক চুক্তি
ইরান যুদ্ধের খরচে ‘দিশাহারা’ পেন্টাগন
ইরান সমঝোতা স্মারক থেকে বেরিয়ে গেলে কিছুই যায় আসে না: ট্রাম্প 