মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » নর্থ ডাকোটায় জয়ী ট্রাম্প
নর্থ ডাকোটায় জয়ী ট্রাম্প
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ে এবার নর্থ ডাকোটা ককাসে জয়ী হলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
‘সুপার টিউসডে’র আগে সোমবার নর্থ ডাকোটায় ককাস হয়। এই ককাসে ট্রাম্প সহজেই তার একমাত্র রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালিকে পরাজিত করেন।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে দলীয় প্রার্থী প্রক্রিয়া ‘প্রাইমারি’র সবচেয়ে বড় দিন আজ মঙ্গলবার।
আজ একসঙ্গে ১৫টি অঙ্গরাজ্য ও একটি অঞ্চলে দলীয় প্রার্থী বাছাইয়ের নির্বাচন হবে। এ কারণে দিনটি ‘সুপার টিউসডে’ নামে পরিচিত।
‘সুপার টিউসডে’র ভোটে ট্রাম্প তার দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়টি আরও পোক্ত করবেন বলেই ধারণা করা হচ্ছে।
জাতিসংঘে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত হ্যালি গত রবিবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত প্রাইমারিতে ট্রাম্পের বিরুদ্ধে প্রথমবারের মতো জয় পান।
অন্যদিকে, প্রথম আটটি প্রাইমারির সব কটিতেই জিতেছেন ট্রাম্প। বাকি যেগুলো আছে, তার প্রায় সব কটিতেই তিনি জয়ী হবেন বলে ধারণা করা হচ্ছে।চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন।




বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
হরমুজ নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের পারমাণবিক চুক্তি
ইরান যুদ্ধের খরচে ‘দিশাহারা’ পেন্টাগন
ইরান সমঝোতা স্মারক থেকে বেরিয়ে গেলে কিছুই যায় আসে না: ট্রাম্প 