মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪
প্রথম পাতা » অর্থনীতি | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বিশ্বের শীর্ষ ধনী বেজোস
বিশ্বের শীর্ষ ধনী বেজোস
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: টেসলা ইনকর্পোরেটেডের শেয়ার মূল্য পতনে বেজোসের কাছে শীর্ষ ধনীর আসন হারালেন ইলন মাস্ক। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সের ৪ মার্চের তথ্য মতে টেসলার শেয়ার দর ৭.২ শতাংশ পতনের পর বর্তমানে মাস্কের সম্পদের পরিমাণ ১৯৭.৭ বিলিয়ন ডলার বিপরীতে বেজোসের সম্পদের পরিমাণ ২০০.৩ বিলিয়ন ডলার।
২০১৭ সালে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসকে পেছনে ফেলে প্রথমবারের মত শীর্ষ ধনীর তালিকায় ওঠে আসেন মার্কিন ব্যবসায়ী বেজোস। যদিও টেসলার উত্তানে পরে শীর্ষ স্থান হারান তিনি।
এদিকে করনার পরপর অ্যামাজনের শেয়ারের মূল্য ২০২২ সালের শেষের দিকের চেয়ে দ্বিগুণেরও বেশি বেড়েছে, অন্যদিকে টেসলার শেয়ার প্রায় ৫০ শতাংশ নিচে নেমে গেছে। ফলে ২০২১ সালের পর আবারও বিশ্বের ধনীদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা বেজোস।
এছাড়াও বিশ্বের শীর্ষ ধনীদের প্রথম পাঁচ জনের মধ্যে রয়েছেন ফরাসি প্রতিষ্ঠান এলভিএমএইচ-এর চেয়ারম্যান বার্নার্ড আর্নল্ট, তার সম্পদের পরিমাণ ১৯৭ বিলিয়ন ডলার। আছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ মোট ১৭৯ বিলিয়নের সম্পদ নিয়ে।আর দেড়শ বিলিয়ন সম্পদ নিয়ে এ তালিকার পাঁচ নম্বরে অবস্থান করছেন বিল গেটস।




বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট
বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দিবে এডিবি
বিশ্বে ফুরিয়ে আসছে জ্বালানি তেলের মজুত: আইইএ প্রধান
যুক্তরাষ্ট্রে বাংলাদেশ-চীন, ভারতের পোশাক রপ্তানি কমেছে
বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি
ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে
বিশ্ববাজারে তেলের দাম কত কমল
জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের
সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল 