শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
BBC24 News
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » গাজা ইস্যুতে পদ ছাড়লেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হালা রাহরিত
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » গাজা ইস্যুতে পদ ছাড়লেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হালা রাহরিত
৬৭৪ বার পঠিত
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজা ইস্যুতে পদ ছাড়লেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হালা রাহরিত

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ইসরাইলের অভিযান ইস্যুতে মতপার্থক্যের জেরে এবার পদ ছাড়লেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হালা রাহরিত।

গাজা নিয়ে মার্কিন নীতির প্রতিবাদে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বেচ্ছায় চাকরি ছেড়ে দেওয়া তৃতীয় ব্যক্তি তিনি। আরবি ভাষার মুখপাত্র ছিলেন রাহরিত।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্য বলছে, হালা রাহরিত দুবাইয়ের আঞ্চলিক গণমাধ্যম কেন্দ্রের (হাব) উপপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। প্রায় দুই দশক আগে মন্ত্রণালয়ে যোগ দিয়েছিলেন হালা রাহরিত। শুরুতে তিনি রাজনৈতিক ও মানবাধিকার কর্মকর্তা হিসেবে কাজ করতেন।

সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে দেওয়া এক বার্তায় হালা রাহরিত বলেন, টানা ১৮ বছর আমি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করেছি। চলতি এপ্রিলে পদত্যাগ করেছি। গাজা নীতি নিয়ে মতপার্থক্য থাকায় চাকরি ছেড়েছি আমি।

গাজায় চলমান যুদ্ধ নিয়ে মার্কিন প্রশাসনের নীতি সমর্থন করতে না পারায় মাসখানেক আগে পদ ছাড়েন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মানবাধিকার ব্যুরোর কর্মকর্তা অ্যানেল সিলাইন। এর আগে গত অক্টোবরে একই কারণে পদত্যাগ করেন মন্ত্রণালয়ের কর্মকর্তা জোস পল।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের