শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ৪ জুন ২০২৪
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | নির্বাচন | রাজনীতি | শিরোনাম | সাবলিড » ভারতে ভোট গণনা শুরু, এনডিএ এগিয়ে
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | নির্বাচন | রাজনীতি | শিরোনাম | সাবলিড » ভারতে ভোট গণনা শুরু, এনডিএ এগিয়ে
৭৩১ বার পঠিত
মঙ্গলবার, ৪ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারতে ভোট গণনা শুরু, এনডিএ এগিয়ে

---বিবিসি২৪নিউজ,অমিত ঘোষ দিল্লি থেকে: মঙ্গলবার সকালে ভারতে লোকসভার ভোট গণনা শুরু হয়েছে। প্রাথমিকভাবে বিরোধী ইন্ডিয়া জোটের চেয়ে এগিয়ে আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জোট এনডিএ। তবে খুব বেশি ব্যবধানে পিছিয়ে নেই ইন্ডিয়া ব্লক। সবেমাত্র ভোট গণনা শুরু হয়েছে। ফলে এই হিসাবের ওপর ভিত্তি করে কোনো পূর্বাভাস করা সম্ভব নয়।

এনডিটিভিসহ ভারতীয় সংবাদমাধ্যমগুলো এ খবর দিয়েছে।

তবে কী পরিমাণ ভোট গণনা হয়েছে, তাতে কতটা এগিয়ে আছে এনডিএ জোট সেটা জানানো হয়নি প্রতিবেদনে।

এতে বলা হয়েছে, ভারতে সরকার গঠন করতে হলে লোকসভার ৫৪৩ আসনের মধ্যে কোনো একটি দল বা জোটকে কমপক্ষে ২৭২ আসন পেতে হবে। এই টার্গেট নিয়ে সব পক্ষ দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ে নির্বাচনি মাঠে ছিল। আজ দুটি বিধানসভার ফলও একই সঙ্গে গণনা করা হচ্ছে। তা হলো ওড়িশা ও অন্ধ্র প্রদেশ।

লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং দক্ষিণের রাজ্যগুলোতে বড় ব্যবধানে জয়ের আশা করছে বিজেপি। দলটির আধিপত্য আছে উত্তরের রাজ্যগুলোতে। এ জন্য গুরুত্বপূর্ণ ব্যাটলগ্রাউন্ড হিসেবে দেখা হচ্ছে পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, ওড়িশা, কর্নাটক এবং তেলেঙ্গানাকে।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের