শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
প্রথম পাতা » বিশেষ প্রতিবেদন | শিরোনাম » নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যাচ্ছেন শেখ হাসিনা
প্রথম পাতা » বিশেষ প্রতিবেদন | শিরোনাম » নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যাচ্ছেন শেখ হাসিনা
৬৪০ বার পঠিত
বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যাচ্ছেন শেখ হাসিনা

---বিবিসি২৪নিউজ,কূটনৈতিক প্রতিবেদক ঢাকা: ভারতের লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) জয়ের পর টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শেখ হাসিনা মোদির এ আমন্ত্রণ গ্রহণ করেছেন। গতকাল বুধবার (৫ জুন) রাতে শেখ হাসিনাকে টেলিফোনে আলাপকালে আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদি।

শনিবার (৮ জুন) প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন তিনি। নরেন্দ্র মোদির আমন্ত্রণে শপথ অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. নুরএলাহি মিনা সাংবাদিকদের জানান, টানা তৃতীয় বার বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) বিজয়ী হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশের জনগণ, সরকার, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ও পরিবারের পক্ষ অভিনন্দন জানিয়েছেন।

---টানা তৃতীয় বার এনডিএ’র বিজয়ে নরেন্দ্র মোদির নেতৃত্বের প্রশংসা করে শেখ হাসিনা বলেন, তার (নরেন্দ্র মোদি) বলিষ্ঠ নেতৃত্বে এটা সম্ভব হয়েছে।

বাংলাদেশ এবং ভারতের মধ্যেকার সুপ্রতিবেশি সুলভ সম্পর্কের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করে বলেন, নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের বিজয়ের মধ্য দিয়ে ভারত এবং ভারতের জনগণ আরও এগিয়ে যাবে, বিশ্ব সভায় আরও এগিয়ে যাবে।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের