বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
প্রথম পাতা » বিশেষ প্রতিবেদন | শিরোনাম » নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যাচ্ছেন শেখ হাসিনা
নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যাচ্ছেন শেখ হাসিনা
বিবিসি২৪নিউজ,কূটনৈতিক প্রতিবেদক ঢাকা: ভারতের লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) জয়ের পর টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শেখ হাসিনা মোদির এ আমন্ত্রণ গ্রহণ করেছেন। গতকাল বুধবার (৫ জুন) রাতে শেখ হাসিনাকে টেলিফোনে আলাপকালে আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদি।
শনিবার (৮ জুন) প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন তিনি। নরেন্দ্র মোদির আমন্ত্রণে শপথ অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. নুরএলাহি মিনা সাংবাদিকদের জানান, টানা তৃতীয় বার বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) বিজয়ী হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশের জনগণ, সরকার, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ও পরিবারের পক্ষ অভিনন্দন জানিয়েছেন।
টানা তৃতীয় বার এনডিএ’র বিজয়ে নরেন্দ্র মোদির নেতৃত্বের প্রশংসা করে শেখ হাসিনা বলেন, তার (নরেন্দ্র মোদি) বলিষ্ঠ নেতৃত্বে এটা সম্ভব হয়েছে।
বাংলাদেশ এবং ভারতের মধ্যেকার সুপ্রতিবেশি সুলভ সম্পর্কের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করে বলেন, নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের বিজয়ের মধ্য দিয়ে ভারত এবং ভারতের জনগণ আরও এগিয়ে যাবে, বিশ্ব সভায় আরও এগিয়ে যাবে।




পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রশাসন ও নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর
দেশের স্বার্থে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্রের স্বপ্ন ফিরে এসেছে : স্বাধীনতা দিবসের ভাষণে ট্রাম্প
চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক
বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
তিস্তা সহযোগিতা বাড়াতে ঢাকা-বেইজিং ঐকমত্য
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান 