শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | পরিবেশ ও জলবায়ু | লাইফস্টাইল » অশ্বত্থামা লুকের অমিতাভ
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | পরিবেশ ও জলবায়ু | লাইফস্টাইল » অশ্বত্থামা লুকের অমিতাভ
২৫৪৯ বার পঠিত
বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অশ্বত্থামা লুকের অমিতাভ

---বিবিসি২৪নিউজ,বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন ‘কল্কি ২৮৯৮ এডি’ মুক্তির পর থেকে আলোচনায় রয়েছেন। ৮১ বছর বয়সেও অমিতাভ পর্দায় অশ্বত্থামা লুকে একেবারে তাক লাগিয়ে দিয়েছেন। অথচ এই মেকআপ নিতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে তাকে। কয়েক ঘণ্টা এক টানা বসে থেকে এই মেকআপ নিয়েছেন তিনি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অমিতাভের অশ্বত্থামা লুকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন মেকআপ আর্টিস্ট প্রীতিশীল সিং। এসময় ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কল্কির পুরো টিমকে শুভেচ্ছা। বক্স অফিসে যেভাবে ঝড় তুলেছে এই ছবি। তা দেখে বোঝা যাচ্ছে, কল্কি গোটা বিশ্বে রেকর্ড করবে।’

---তিনি আরও লিখেছেন, ‘আশা করি অমিতাভ স্যারের এই লুক সকলের পছন্দ হয়েছে। এখানে সেই লুক তৈরির কয়েক ঝলকই রইল আপনাদের জন্য। বড় পর্দায় পারফেক্ট অশ্বত্থমা হয়ে উঠতে প্রতিদিন সেটে তিন থেকে চার ঘণ্টা মেকআপ করতে হত অমিতাভকে।’

ছবিতে অভিনেতাকে ধৈর্য সহকারে মেকআপ নিচ্ছেন। মরুভূমির টোন সহ পোশাক পরিধান করতে দেখা যায়। প্রস্থেটিক্স ব্যবহার করে বচ্চনের চেহারা আরও উন্নত হয়েছিল। তার লম্বা সাদা চুল এবং লম্বা দাড়ি এবং কপালে তিলক বেশ নজরে এসেছে। নাগ অশ্বিন পরিচালিত ‘কাল্কি’-তে অমিতাভ বচ্চন ছাড়াও কমল হাসান, দীপিকা পাডুকোন অভিনয় করেছেন।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের