শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু » আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ উড়িয়ে দিলেন স্কালোনি
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু » আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ উড়িয়ে দিলেন স্কালোনি
১০৭৫ বার পঠিত
বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ উড়িয়ে দিলেন স্কালোনি

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্ক: চলমান কোপা আমেরিকায় বেশ ছন্দে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপ পর্বের তিন ম্যাচ জিতেই কোয়ার্টার ফাইনালে উঠেছে তারা। এবারের আসরে কোপা আমেরিকায় বেশ কয়েকটি ম্যাচে রেফারিং প্রশ্নবিদ্ধ হয়েছে। কেউ কেউ অভিযোগ করছে আর্জেন্টিনাকে কোপা জিততে সাহায্য করছেন রেফারিরা। তবে এমন অভিযোগ উড়িয়ে দিয়েছেন আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি।

শুক্রবার (৫ জুলাই) কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আসেন স্কালোনি। এ সময় তিনি বলেন, ‘এখনকার দিনে যে কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে যা ইচ্ছা লিখতে পারে। আমি সর্তক থাকবো কারণ তারা কাতারেও একই কথা বলেছে। যখন আপনি জিতবেন, তখন লোকজন বলবে আপনাকে তারা (রেফারিরা) সুবিধা করে দিয়েছে। কারণ তাদের কাছে অভিযোগ করা ছাড়া আর কোনো বিকল্প নেই।’

স্কালোনি আরও বলেন, ‘আমি জাতীয় দলের কোচ আর আমি এমন কিছু বিশ্বাস করি না। আমরা কেবল নিজেদের দিকেই নজর দিচ্ছি, যে যা ইচ্ছা বলতে পারে। রেফারি ভুল করতে পারে, এমন হয়, তারাও মানুষ। কিছু খেলা তারা ভিএআর দিয়ে রিভিউ করে, খুব ক্লোজ কল থাকে। আমার মনে হয় না তারা আমাদের সুবিধা দিচ্ছে, মানুষের ভুল হয়ই। এসব একদমই ফালতু কথা।’



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের