শিরোনাম:
●   ইরান যুদ্ধে আজারবাইজানে গোপনে সেনা মোতায়েন করেছিল ইসরায়েল ●   সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পানির অভাবে ৪৯ জনের মৃত্যু ●   জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশ ●   আপনি পাগল, আপনাকে সবাই ঘৃণা করে’, নেতানিয়াহুকে বললেন ট্রাম্প ●   ইসরাইলি আগ্রাসন বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ●   যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে ৩০ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ পাবে ইরান ●   পার্বত্য মন্ত্রীর হঠাৎ পদত্যাগ নিয়ে পাহাড়ে নানা আলোচনা, প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ ●   তোফায়েল আহমেদ মারা গেছেন ●   পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান ●   সুন্দরবন পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ৩ মাসের নিষেধাজ্ঞা শুরু
ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » কোটা আন্দোলনের আগামী রোডম্যাপ জানালেন সমন্বয়ক নাহিদ ইসলাম
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » কোটা আন্দোলনের আগামী রোডম্যাপ জানালেন সমন্বয়ক নাহিদ ইসলাম
১১৮২ বার পঠিত
বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কোটা আন্দোলনের আগামী রোডম্যাপ জানালেন সমন্বয়ক নাহিদ ইসলাম

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: কোটা সংস্কার আন্দোলনে উত্তাল সারা দেশ। এ পর্যন্ত বেশ কয়েকজন নিহতের খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে আইনমন্ত্রী জানিয়েছেন, সরকার আলোচনার জন্য প্রস্তুত। তবে আলোচনা করতে নারাজ কোটা আন্দোলনকারীরা।

সন্ধ্যা সাতটার পর কোটা আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক ফেসবুকে এক পোস্টে এ বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ‘শান্তিপূর্ণ আন্দোলনে সহিংসতা চালিয়ে সরকার উদ্ভুত পরিস্থিতি তৈরি করেছে। এর দায় সরকারেরই। সরকার আলোচনার কোনো পরিস্থিতি রাখেনি।

যদি এখনো আইনশৃঙ্খলা বাহিনীকে রাজপথ থেকে সরানো না হয়; যদি হল, ক্যাম্পাস, শিক্ষা প্রতিষ্ঠান খুলে না দেওয়া হয়, যদি এখনো গুলি অব্যাহত থাকে তাহলে সরকারকেই সম্পূর্ণ দায় নিতে হবে।

কেবল কোটা সংস্কার করলেই ফয়সালা হবে না। প্রথমে বিচার বিভাগকে ব্যবহার করে সরকার দাবি কর্ণপাত করেনি৷ আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় ক্যাডার দিয়ে আন্দোলন দমনের প্রচেষ্টা করছে। এখন সংলাপের নামে, দাবি আদায়ের নামে নতুন প্রহসন করছে। বিচার বিভাগীয় তদন্ত কমিটির নামেও কোনো প্রসহন মেনে নেওয়া হবে না।

সকল ছাত্র হত্যার বিচার করতে হবে। ক্যাম্পাসগুলোকে ছাত্রলীগের সন্ত্রাসমুক্ত করতে হবে। অনতিবিলম্বে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীদের নিরস্ত্র করে রাজপথ থেকে অপসারণ করতে হবে। শহীদের রক্তের উপর কোনো সংলাপ হবে না। সরকারকেই সমাধানের পথ বের করতে হবে৷

বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর কাছে আহ্বান থাকবে খুনি সরকারকে সমর্থন না দিয়ে ছাত্রদের পাশে থাকুন। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান থাকবে বাংলাদেশের জনগণকে রক্ষা করতে এগিয়ে আসুন। বাংলাদেশে গণহত্যা চলছে।

আমাদেরকে আজকে রাতের মধ্যেই গ্রেফতার অথবা গুম করে ফেলতে পারে। আপনারা কর্মসূচি অব্যাহত রাখবেন। সবাই জনগণকে সাথে নিয়ে প্রতিটা ক্যাম্পাসে প্রবেশ করুন।’



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধে আজারবাইজানে গোপনে সেনা মোতায়েন করেছিল ইসরায়েল ইরান যুদ্ধে আজারবাইজানে গোপনে সেনা মোতায়েন করেছিল ইসরায়েল
সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পানির অভাবে ৪৯ জনের মৃত্যু সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পানির অভাবে ৪৯ জনের মৃত্যু
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি  নির্বাচিত হলেন বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশ
আপনি পাগল, আপনাকে সবাই ঘৃণা করে’, নেতানিয়াহুকে বললেন ট্রাম্প আপনি পাগল, আপনাকে সবাই ঘৃণা করে’, নেতানিয়াহুকে বললেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে ৩০ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ পাবে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে ৩০ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ পাবে ইরান
পার্বত্য মন্ত্রীর হঠাৎ পদত্যাগ নিয়ে পাহাড়ে নানা আলোচনা, প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ পার্বত্য মন্ত্রীর হঠাৎ পদত্যাগ নিয়ে পাহাড়ে নানা আলোচনা, প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ
সুন্দরবন পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ৩ মাসের নিষেধাজ্ঞা শুরু সুন্দরবন পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ৩ মাসের নিষেধাজ্ঞা শুরু
ইরানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা ইরানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা
পানামাকে ৬ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল পানামাকে ৬ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল
ইরানে হামলা চালিয়েছে আমিরাত ইরানে হামলা চালিয়েছে আমিরাত

আর্কাইভ

ইরান যুদ্ধে আজারবাইজানে গোপনে সেনা মোতায়েন করেছিল ইসরায়েল
সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পানির অভাবে ৪৯ জনের মৃত্যু
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশ
আপনি পাগল, আপনাকে সবাই ঘৃণা করে’, নেতানিয়াহুকে বললেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে ৩০ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ পাবে ইরান
পার্বত্য মন্ত্রীর হঠাৎ পদত্যাগ নিয়ে পাহাড়ে নানা আলোচনা, প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ
সুন্দরবন পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ৩ মাসের নিষেধাজ্ঞা শুরু
ইরানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা
পানামাকে ৬ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল
ইরানে হামলা চালিয়েছে আমিরাত