শিরোনাম:
ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

BBC24 News
রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার
৮৫৮ বার পঠিত
রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর ইস্কাটন এলাকা থেকে শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে র‌্যাব-২ এর একটি দল তাকে গ্রেপ্তার করে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারের পর ফরহাদ হোসেনকে রাজধানীর আদাবর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যার অভিযোগে আদাবর থানায় দায়ের হওয়া মামলায় ফরহাদ হোসেন আসামি।

এছাড়া ঢাকা ও মেহেরপুরে হওয়া কয়েকটি হত্যা মামলার আসামি সাবেক এ মন্ত্রী। মেহেরপুরে জামায়াত নেতা তারিক মো. সাইফুল ইসলাম হত্যার ১০ বছর পর ফরহাদ হোসেন, তৎকালীন এসপি নাহিদুল ইসলামসহ ১৯ জনের বিরুদ্ধে গত ৯ সেপ্টেম্বর আদালতে মামলা হয়েছে।

একাদশ সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করা ফরহাদ হোসেন দ্বাদশ সংসদে আওয়ামী লীগের মন্ত্রিসভায় একই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পান। তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে মেহেরপুর-১ আসন থেকে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

ইংরেজি সাহিত্যের শিক্ষক ফরহাদ হোসেন ২০১৫ সালে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি হন। বাবা ছহিউদ্দিন বিশ্বাস মেহেরপুর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযুদ্ধের সংগঠক এবং তৎকালীন কুষ্টিয়া–৫ (বর্তমান মেহেরপুর–১) আসনের সংসদ সদস্য ছিলেন। ফরহাদ হোসেনের স্ত্রী সৈয়দা মোনালিসা ইসলাম শিলা জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলামের ভাতিজি।



এ পাতার আরও খবর

বাংলাদেশে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস বাংলাদেশে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
ভারত-চীন একসঙ্গে সহযোগিতা বিশ্বের অর্থনৈতিক এশীয়ার হাতে  : চীনা কূটনীতিক ভারত-চীন একসঙ্গে সহযোগিতা বিশ্বের অর্থনৈতিক এশীয়ার হাতে : চীনা কূটনীতিক
ইরানের হামলায় কুয়েত ও বাহরাইনে গুরুত্বপূর্ণ ৮ মার্কিন সামরিক স্থাপনা ধ্বংস ইরানের হামলায় কুয়েত ও বাহরাইনে গুরুত্বপূর্ণ ৮ মার্কিন সামরিক স্থাপনা ধ্বংস
চীন-বাংলাদেশ সম্পর্ক উচ্চমাত্রায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী চীন-বাংলাদেশ সম্পর্ক উচ্চমাত্রায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী
তাজিয়া মিছিলে গুরুত্ব কতটুকু? তাজিয়া মিছিলে গুরুত্ব কতটুকু?
যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ইরানি অধিনায়ক আটক যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ইরানি অধিনায়ক আটক
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৫, আহত ৪৩০০ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৫, আহত ৪৩০০
বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত

আর্কাইভ

বাংলাদেশে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
ভারত-চীন একসঙ্গে সহযোগিতা বিশ্বের অর্থনৈতিক এশীয়ার হাতে : চীনা কূটনীতিক
ইরানের হামলায় কুয়েত ও বাহরাইনে গুরুত্বপূর্ণ ৮ মার্কিন সামরিক স্থাপনা ধ্বংস
চীন-বাংলাদেশ সম্পর্ক উচ্চমাত্রায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী
তাজিয়া মিছিলে গুরুত্ব কতটুকু?
যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ইরানি অধিনায়ক আটক
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৫, আহত ৪৩০০
বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত