শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

BBC24 News
সোমবার, ২৯ জুন ২০২৬
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » জাপান বিশ্বের সেরা দলগুলোর একটি: ব্রাজিল কোচ
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » জাপান বিশ্বের সেরা দলগুলোর একটি: ব্রাজিল কোচ
১৬ বার পঠিত
সোমবার, ২৯ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাপান বিশ্বের সেরা দলগুলোর একটি: ব্রাজিল কোচ

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্ক: দুই দলের সবশেষ লড়াইয়ে জাপান হারিয়ে দিয়েছিল ব্রাজিলকে। গেল অক্টোবরে টোকিওর সেই প্রীতি ম্যাচে জাপান ২-০ গোলে পিছিয়ে পড়ে জিতেছিল ৩-২ ব্যবধানে। সেই দলই এবার শেষ ৩২-এ ব্রাজিলের প্রতিপক্ষ। বিশ্বকাপের নকআউট ম্যাচ এটি। অর্থাৎ এই ম্যাচে হেরে বসলেই বিদায় নিতে হবে ব্রাজিলকে। সে কারণে কোচ কার্লো আনচেলত্তি অক্টোবরের ওই ম্যাচ থেকেই শিক্ষা নিতে চাইলেন।

তিনি বলেন, ‘ওই ম্যাচে বুঝতে পেরেছি, জাপান বিশ্বের সেরা দলগুলোর একটি। আমরা তাদের পুরোপুরি সম্মান করি। এই ম্যাচকে ফাইনাল মনে করে প্রস্তুতি নেব, কারণ আমাদের কাছে এটা ফাইনালই।’এই ম্যাচ হিউস্টন সময় দুপুরে শুরু হবে। গ্রুপ পর্বে ব্রাজিল এত আগে কোনো ম্যাচ খেলেনি। তবে আনচেলত্তি এ নিয়ে চিন্তিত নন।

তিনি বলেন, ‘বেশি কিছু পাল্টাবে না। এই সময়টাতেই আমরা সাধারণত অনুশীলন করি। শেষ পর্যন্ত এটা একটা ফুটবল ম্যাচই তো।’

---আনচেলত্তি আরও বলেন, ‘আমাদের মনোযোগ ধরে রাখতে হবে। প্রতিপক্ষ অনেক কঠিন, খুব ভালোভাবে গোছানো। মাঠে কী করতে চাই, সেটা পরিষ্কার থাকতে হবে।’

দলের অবস্থা নিয়ে তিনি বলেন, ‘দল প্রস্তুত, উৎসাহী এবং আত্মবিশ্বাসী। তবে এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচই অনেক কঠিন।’



ইরানের হামলায় কুয়েত ও বাহরাইনে গুরুত্বপূর্ণ ৮ মার্কিন সামরিক স্থাপনা ধ্বংস
চীন-বাংলাদেশ সম্পর্ক উচ্চমাত্রায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী
তাজিয়া মিছিলে গুরুত্ব কতটুকু?
যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ইরানি অধিনায়ক আটক
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৫, আহত ৪৩০০
বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান