শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩
BBC24 News
রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু » সাকিবকের নিরাপত্তা বিষয়ে যা বললেন আসিফ মাহমুদ
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু » সাকিবকের নিরাপত্তা বিষয়ে যা বললেন আসিফ মাহমুদ
২০২০ বার পঠিত
রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাকিবকের নিরাপত্তা বিষয়ে যা বললেন আসিফ মাহমুদ

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্ক: ফ্যাসিস্ট সরকারের সংসদ সদস্য সাকিব আল হাসানের বিপক্ষে জনমনে তৈরি হওয়া ক্রোধের বিপরীতে নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা চাওয়া অবান্তর।’ এই মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

রবিবার (২৯ সেপ্টেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত শ্রম কল্যাণ তহবিলে প্রদত্ত লভ্যাংশের নির্ধারিত অংশের চেক গ্রহণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘খেলোয়াড় সাকিবের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করাই আছে। তবে ফ্যাসিস্ট সরকারের সংসদ সদস্য সাকিব আল হাসানের বিপক্ষে জনমনে তৈরি হওয়া ক্রোধের বিপরীতে নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা চাওয়া অবান্তর।’

সম্প্রতি টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেওয়ার সময় সাকিব আল হাসান বলেছেন, যদি সরকার ও বিসিবি থেকে দেশে ফেরার নিরাপত্তা পান তবে ঘরের মাঠে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে টেস্টকে বিদায় জানাবেন।

এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি ফারুক আহমেদ জানান, নিরাপত্তা ইস্যুতে সাকিবকে কোনও সাহায্য তারা করতে পারবেন না তারা। একজনকে ব্যক্তিগতভাবে নিরাপত্তা দেওয়ার সামর্থ্য বোর্ডের নেই।



ইরানের হামলায় কুয়েত ও বাহরাইনে গুরুত্বপূর্ণ ৮ মার্কিন সামরিক স্থাপনা ধ্বংস
চীন-বাংলাদেশ সম্পর্ক উচ্চমাত্রায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী
তাজিয়া মিছিলে গুরুত্ব কতটুকু?
যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ইরানি অধিনায়ক আটক
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৫, আহত ৪৩০০
বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান