শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩
BBC24 News
রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » লেবাননে প্রবাসী বাংলাদেশিদের হটলাইনে যোগাযোগের পরামর্শ: রাষ্ট্রদূতের
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » লেবাননে প্রবাসী বাংলাদেশিদের হটলাইনে যোগাযোগের পরামর্শ: রাষ্ট্রদূতের
১০৬৬ বার পঠিত
রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লেবাননে প্রবাসী বাংলাদেশিদের হটলাইনে যোগাযোগের পরামর্শ: রাষ্ট্রদূতের

---বিবিসি২৪নিউজ, কূটনৈতিক প্রতিবেদক ঢাকা : লেবাননে থাকা প্রবাসী বাংলাদেশিদের নিরাপদে থাকার পরামর্শ দিয়ে ভিডিও বার্তা দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান।

ভিডিও বার্তায় রাষ্ট্রদূত যেকোনো সমস্যায় বাংলাদেশি নাগরিকদের বৈরুতে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করতে বলেছেন।

বৈরুতের স্থানীয় সময় শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে লেবাননে বাংলাদেশ দূতাবাস ওই ভিডিও বার্তা প্রচার করে।বাংলাদেশের রাষ্ট্রদূত লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে দেশটিতে অবস্থান করা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা নিরাপদ আশ্রয় খুঁজছেন, তাদের বৈরুতের বাংলাদেশ দূতাবাসের হেল্পলাইন ও হটলাইনে দ্রুত যোগাযোগ করার অনুরোধ করেছেন।

ভিডিও বার্তায় রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে, অনুগ্রহ করে আপনার নিজ নিজ অবস্থানে নিরাপদে থাকার চেষ্টা করুন। আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হন, আমাদের দ্রুত জানান; আমরা আন্তরিক প্রচেষ্টার সাথে আপনাকে সমর্থন করার জন্য আমারা সর্বোচ্চ চেষ্টা করব।’

রাষ্ট্রদূত জানান, লেবাননের পরিস্থিতি গত চার থেকে পাঁচ দিনে মারাত্মকভাবে অবনতি হয়েছে এবং যারা বৈরুত, দক্ষিণ ও পূর্ব লেবাননে রয়েছেন, তারা একটি অত্যন্ত উত্তাল সময় পার করছেন। বৈরুতের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা লঙ্ঘন, প্রকাশ্যে বন্দুকযুদ্ধ, রাস্তা অবরোধ, যানবাহন ভাঙচুর ও অন্যান্য নিরাপত্তার পরিপন্থী বেশ কিছু ঘটনা ঘটেছে।

বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, গত শুক্রবার রাতে বৈরুতের দাহিহ এলাকায় এবং কাছাকাছি অঞ্চলে থাকা প্রবাসীদের দ্রুত নিরাপদ স্থানে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এসময় দূতাবাসের পরামর্শ অনুযায়ী দ্রুত পদক্ষেপ নেওয়া প্রবাসীদের ধন্যবাদ জানিয়ে তিনি সবাইকে গুজব এড়িয়ে চলার আহ্বান জানান এবং সবাইকে ধৈর্য ও সাহসের সঙ্গে দুর্দশাগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

জরুরি প্রয়োজনে দূতাবাসের ফ্রন্ট ডেস্ক ৭১২১৭১৩৯, হটলাইন ৭০৬৩৫২৭৮, হেল্পলাইন ৮১৭৪৪২০৭ ফোন নম্বরে এবং beirut.mission@mofa.gov.bd এই ই-মেইলে প্রবাসীরা যোগাযোগ করতে পারবেন।



এ পাতার আরও খবর

ইরানের হামলায় কুয়েত ও বাহরাইনে গুরুত্বপূর্ণ ৮ মার্কিন সামরিক স্থাপনা ধ্বংস ইরানের হামলায় কুয়েত ও বাহরাইনে গুরুত্বপূর্ণ ৮ মার্কিন সামরিক স্থাপনা ধ্বংস
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ইরানি অধিনায়ক আটক যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ইরানি অধিনায়ক আটক
বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি, নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে যাও যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি, নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে যাও

আর্কাইভ

ইরানের হামলায় কুয়েত ও বাহরাইনে গুরুত্বপূর্ণ ৮ মার্কিন সামরিক স্থাপনা ধ্বংস
চীন-বাংলাদেশ সম্পর্ক উচ্চমাত্রায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী
তাজিয়া মিছিলে গুরুত্ব কতটুকু?
যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ইরানি অধিনায়ক আটক
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৫, আহত ৪৩০০
বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান