সোমবার, ৭ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » হোয়াইট হাউসের সামনে গায়ে আগুন লাগালেন ফিলিস্তিনপন্থী সাংবাদিক
হোয়াইট হাউসের সামনে গায়ে আগুন লাগালেন ফিলিস্তিনপন্থী সাংবাদিক
বিবিসি২৪নিউজ,যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান গণহত্যা ও দখলদার ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের সামনে নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মাহুতির চেষ্টা করেছেন এক সাংবাদিক। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, আত্মাহুতির চেষ্টাকারী ফটোসাংবাদিকের নাম স্যামুয়েল মেনা জুনিয়র। স্থানীয় সময় শনিবার (৫ অক্টোবর) এ ঘটনা ঘটে।
গাজায় ইসরায়েলের আগ্রাসনের এক বছরকে সামনে রেখে শনিবার ওয়াশিংটন থেকে লস অ্যাঞ্জেলেস পর্যন্ত বিভিন্ন শহরে বিক্ষোভ করতে রাস্তায় নেমে আসেন ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা। বিক্ষোভ চলাকালীন সময়েই হোয়াইট হাউজের সামনে ফটোসাংবাদিক স্যামুয়েল আত্মাহুতির চেষ্টা করেন। বিশ্বব্যাপী যুদ্ধবিরোধীর দাবিতে হওয়া আন্দোলনের অংশ হিসেবেই তিনি নিজের গায়ে আগুন দিয়েছিলেন বলে দাবি করেন তিনি।
সাংবাদিকের নিজের শরীরে আগুন ধরিয়ে দেওয়ার সেই ভিডিও ফুটেজ ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, মেনা জুনিয়রকে হোয়াইট হাউজের বাইরে রাস্তার মাঝখানে তার বাম হাতটি আগুনে পুড়িয়ে দেওয়ার পরে ব্যাথায় চিৎকার করতে দেখা যায়। এসময় পুলিশ ও পথচারীরা সাহায্যের জন্য সেখানে ছুটে যায়। তবে ততক্ষণে তার হাত মারাত্মকভাবে পুড়ে যায়।




যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু
ইরানে আবারও হামলা চালাল যুক্তরাষ্ট্র
ট্রাম্পের ২ শর্তে আটকে আছে শান্তিচুক্তি
যুক্তরাষ্ট্র–ইরান নতুন চুক্তি হচ্ছে, যুদ্ধবিরতির মেয়াদ ৬০ দিন বাড়তে পারে
ইরানে আবারও হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র
চুক্তি না হলে ইরানের জন্য ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে: ট্রাম্প
যুক্তরাষ্ট্রে বাংলাদেশ-চীন, ভারতের পোশাক রপ্তানি কমেছে
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প 