শিরোনাম:
●   যুক্তরাষ্ট্র–ইরান নতুন চুক্তি হচ্ছে, যুদ্ধবিরতির মেয়াদ ৬০ দিন বাড়তে পারে ●   দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা ●   মধ্যপ্রাচ্যে সব দেশ একজোট হয়েছে, মার্কিন আধিপত্যের দিন শেষ হয়ে আসছে ●   হামলার পরও মার্কো রুবিও বললেন, ইরানের সঙ্গে কয়েক দিনের মধ্যে চুক্তি সম্ভব ●   ইরানে আবারও হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ●   পবিত্র হজ আজ ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফার প্রান্তর ●   অধিকাংশ কারখানার শ্রমিকদের বেতন-ঈদ বোনাস এখনো বাকি ●   কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার: তৌহিদ হোসেন ●   বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দিবে এডিবি ●   বাংলাদেশে হাম পরিস্থিতি শিশুমৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়িয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘স্বাধীন তদন্ত’ চাচ্ছে সরকার!
ঢাকা, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

BBC24 News
রবিবার, ১৭ মে ২০২৬
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » চুক্তি না হলে ইরানের জন্য ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে: ট্রাম্প
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » চুক্তি না হলে ইরানের জন্য ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে: ট্রাম্প
২৮ বার পঠিত
রবিবার, ১৭ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুক্তি না হলে ইরানের জন্য ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে: ট্রাম্প

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শিগগিরই একটি শান্তিচুক্তি না হলে দেশটির জন্য ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে। ফরাসি সম্প্রচারমাধ্যম বিএফএমটিভিকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, একটি চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে তাদেরও (ইরানের) স্বার্থ রয়েছে।ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শুক্রবার জানিয়েছেন, নতুন করে আলোচনার আগ্রহ প্রকাশ করে ট্রাম্প প্রশাসনের কাছ থেকে বার্তা পেয়েছে তাঁর সরকার। তবে ওয়াশিংটনের প্রকৃত উদ্দেশ্য নিয়ে এখনো ‘অবিশ্বাস’ রয়ে গেছে বলে তিনি সতর্ক করেন।

এর আগে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চলাকালেই যুক্তরাষ্ট্র দুবার দেশটির ওপর হামলা চালিয়েছিল।এদিকে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প ইরান নিয়ে বড় ধরনের কিছু সিদ্ধান্ত নিতে পারেন। তিনি আরও বেশি বোমা মেরে এই অচলাবস্থা ভাঙার সিদ্ধান্ত নিতে পারেন— এমনটা মাথায় রেখে আবার অভিযান শুরু করতে ইতিমধ্যে পরিকল্পনা তৈরি করে রেখেছেন তাঁর শীর্ষ উপদেষ্টারা।

উপদেষ্টারা জানিয়েছেন, ট্রাম্প তাঁর পরবর্তী পদক্ষেপের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি। তবে স্বার্থসংশ্লিষ্ট দেশগুলোর কর্মকর্তারা সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছেন। তাঁরা ইরানকে বুঝিয়ে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার পদক্ষেপ নিচ্ছেন।

এটা হলে ট্রাম্প নিজেকে বিজয়ী ঘোষণা করতে পারবেন। তিনি সংশয়ে থাকা মার্কিন ভোটারদের বোঝাতে পারবেন, ইরানে এই ব্যয়বহুল ও প্রাণঘাতী সামরিক অভিযান সফল ছিল।



আর্কাইভ

যুক্তরাষ্ট্র–ইরান নতুন চুক্তি হচ্ছে, যুদ্ধবিরতির মেয়াদ ৬০ দিন বাড়তে পারে
মধ্যপ্রাচ্যে সব দেশ একজোট হয়েছে, মার্কিন আধিপত্যের দিন শেষ হয়ে আসছে
ইরানে আবারও হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র
পবিত্র হজ আজ ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফার প্রান্তর
অধিকাংশ কারখানার শ্রমিকদের বেতন-ঈদ বোনাস এখনো বাকি
বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দিবে এডিবি
বাংলাদেশে হাম পরিস্থিতি শিশুমৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়িয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘স্বাধীন তদন্ত’ চাচ্ছে সরকার!
আহমাদিনেজাদকে ক্ষমতা বসাতেই যুদ্ধ বাধিয়েছে যুক্তরাষ্ট্র–ইসরায়েল-নিউইয়র্ক টাইমস
পাসপোর্টে বাদ পড়ছে ধানমন্ডি ৩২- টুঙ্গিপাড়ার সমাধিসৌধ
আমেরিকার ‘জোর যার মুল্লুক তার’ নীতি রুখে দেবে: চীন-রাশিয়া