শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩
BBC24 News
সোমবার, ৭ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » গাজা যুদ্ধের একবছর: ৪০,০০০ নিশানায় ইসরায়েলি হামলা, বিশ্বজুড়ে নিন্দা!
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » গাজা যুদ্ধের একবছর: ৪০,০০০ নিশানায় ইসরায়েলি হামলা, বিশ্বজুড়ে নিন্দা!
১৪৫৮ বার পঠিত
সোমবার, ৭ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজা যুদ্ধের একবছর: ৪০,০০০ নিশানায় ইসরায়েলি হামলা, বিশ্বজুড়ে নিন্দা!

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: গাজায় যুদ্ধের এক বছরে ইসরায়েল এই ভূখন্ডটির ৪০ হাজার নিশানায় হামলা চালিয়েছে। হামাসের ৪ হাজার ৭০০ সুড়ঙ্গ খুঁজে বের করেছে। ধ্বংস করেছে ১ হাজার রকেট উৎক্ষেপণ স্থল।

গাজা যুদ্ধের এক বছর পূর্তির দিন সোমবার (৭ অক্টোবর) এই হিসাব দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। ওদিকে, গাজা যুদ্ধের বর্ষপূর্তিকে সামনে রেখে শনিবার বিশ্বব্যাপী হাজার হাজার ফিলিস্তিনপন্থি বিক্ষোভ করেছে।

গাজার পাশাপাশি মধ্যপ্রাচ্য অঞ্চলে শুরু হওয়া রক্তক্ষয় অবসানের দাবি জানায় তারা। প্রায় ৪০ হাজার ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী লন্ডনের রাস্তায় পদযাত্রা করে।

এছাড়াও প্যারিস, রোম, ম্যানিলা, কেপ টাউন এবং নিউ ইয়র্ক সিটিতেও জড়ো হয় হাজার হাজার ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী। বিক্ষোভ হয়েছে ওয়াশিংটনে হোয়াইট হাউজের কাছে। গাজা এবং লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের সমর্থনের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে।

নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে বিক্ষোভকারীরা ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান সম্বলিত ব্যানার হাতে নিয়ে স্লোগান দিয়েছে।

---ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় মার্কিন দূতাবাসের সামনে অন্তত হাজারখানেক ফিলিস্তিনপন্থি বিক্ষোভ করেছে। তাদের দাবি ছিল, মার্কিন প্রশাসনকে অবিলম্বে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে। রোববারও বিশ্বজুড়ে আরও অনেক নগরীতে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে মানুষ।

গতবছর ৭ অক্টোবরে ইসরায়েলে ঢুকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হামলার পর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু। তখন থেকে এ পর্যন্ত ইসরায়েলের হামলায় গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে প্রায় ৪২ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে।

ওদিকে, ইসরায়েলের পক্ষের এক বছরের ক্ষয়ক্ষতির হিসাব দিয়ে দেশটির সেনাবাহিনী বলেছে, গতবছর ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত যুদ্ধে ৭২৬ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। আহত হয়েছে ৪ হাজার ৫৭৬ সেনা। অভিযানে দুর্ঘটনাবশত নিহত হয়েছে ৫৬ সেনা।

---যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত ৩ লাখ রিজার্ভ সেনা মোতায়েনের হিসাব দিয়েছে ইসরায়েল। এর ৮২ শতাংশ নারী এবং ১৮ শতাংশ পুরুষ। আর কেবল তাই নয়, গত এক বছরে ইসরায়েল পশ্চিম তীর এবং জর্ডান উপত্যকায় ৫ হাজার জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে।

ইসরায়েলের সেনাবাহিনী আরও জানিয়েছে, তারা গত এক বছরে গাজায় ৮ টি ব্রিগেড কমান্ডার, ৩০ টি ব্যাটেলিয়ন কমান্ডার এবং ১৬৫ জন কোম্পানি কমান্ডারকে হত্যা করেছে।



এ পাতার আরও খবর

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ইরানি অধিনায়ক আটক যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ইরানি অধিনায়ক আটক
বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি, নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে যাও যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি, নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে যাও
যুক্তরাষ্ট্রের হামলার জবাব: বাহরাইনও জর্ডান বিমানঘাঁটিতে ইরানের হামলা যুক্তরাষ্ট্রের হামলার জবাব: বাহরাইনও জর্ডান বিমানঘাঁটিতে ইরানের হামলা

আর্কাইভ

তাজিয়া মিছিলে গুরুত্ব কতটুকু?
যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ইরানি অধিনায়ক আটক
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৫, আহত ৪৩০০
বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি