বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » দেশে ফেরানো হলো ত্রিপুরা-কলকাতার হাইকমিশনারকে
দেশে ফেরানো হলো ত্রিপুরা-কলকাতার হাইকমিশনারকে
বিবিসি২৪নিউজ,কূটনৈতিক প্রতিবেদক ঢাকা: ত্রিপুরার অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার আরিফ মোহাম্মদ ও কলকাতার ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনার সিকদার মো. আশরাফুল রহমানকে অনির্দিষ্টকালের জন্য ঢাকায় ফেরার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার (৫ ডিসেম্বর) এক সংক্ষিপ্ত নোটিশে তাদের এ নির্দেশনা দেওয়া হয়।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভারতের পরিবর্তিত পরিস্থিতি নিয়ে আলোচনার লক্ষ্যে তাদের ঢাকায় ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টার নোটিশে সাড়া দিয়ে ইতোমধ্যেই ঢাকায় যোগদান করেছেন তারা।
এদিকে কর্মকর্তারা ঢাকায় ফেরায় আপাতত ‘মাথা শূন্য’ অবস্থায় রয়েছে কলকাতার ডেপুটি হাইকমিশন। তবে ভিসা কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র আরও জানিয়েছে, ইতিমধ্যেই শাবাব বিন আহমেদকে (মিনিস্টার, বাংলাদেশ দূতাবাস দ্য হেগ) কলকাতায় যোগদানের নির্দেশ দিয়েছে ঢাকা। তবে তার যোগদানে বেশ কিছুটা সময় লাগবে বলেও জানা গেছে।




ইরানের হামলায় কুয়েত ও বাহরাইনে গুরুত্বপূর্ণ ৮ মার্কিন সামরিক স্থাপনা ধ্বংস
চীন-বাংলাদেশ সম্পর্ক উচ্চমাত্রায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী
তাজিয়া মিছিলে গুরুত্ব কতটুকু?
যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ইরানি অধিনায়ক আটক
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৫, আহত ৪৩০০
বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান 