শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » মোদিকে বোমা মেরে হত্যার হুমকি
মোদিকে বোমা মেরে হত্যার হুমকি
বিবিসি২৪নিউজ,অনলাইন ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বোমা মেরে হত্যার হুমকি দেওয়া হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) মুম্বই পুলিশের কাছে হোয়াট্সঅ্যাপে এ বার্তা পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির বেশকিছু সংবাদমাধ্যম।
প্রতিবেদন বলছে, যে নম্বর থেকে হোয়াট্সঅ্যাপে বার্তাটি এসেছে, সেটি রাজস্থানের আজমির এলাকা বলে চিহ্নিত করেছে পুলিশ। সঙ্গে সঙ্গে মুম্বই পুলিশের একটি দল অভিযুক্তকে ধরতে সেখানে রওনা হয়।
ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ওই বার্তায় পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের নাম উল্লেখ রয়েছে। বোমা বিস্ফোরণ ঘটিয়ে মোদীকে মারার পরিকল্পনার কথা বলা হয়েছে।
তদন্তকারীরা প্রাথমিকভাবে মনে করছেন, অভিযুক্তের মানসিক সমস্যা থাকতে পারে। অথবা ‘মাতাল অবস্থায়’ এই মেসেজ করে থাকতে পারেন। তবে এ নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে। হুমকি পাওয়ার পরে মুম্বইয়ের থানায় এফআইআর দায়ের করা হয়েছে।
এর আগে বহু বার বহু জনকে হুমকি দিয়ে ভুয়া বার্তা এসেছে মুম্বই ট্র্যাফিক পুলিশের হেল্পলাইন নম্বরে। কয়েকদিন আগেই সুপারস্টার সালমান খানকে খুনের হুমকি দিয়ে একই হেল্পলাইন নম্বরে মেসেজ পাঠানো হয়েছিল।




ইরানের হামলায় কুয়েত ও বাহরাইনে গুরুত্বপূর্ণ ৮ মার্কিন সামরিক স্থাপনা ধ্বংস
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ইরানি অধিনায়ক আটক
বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি, নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে যাও 