শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » বাংলাদেশ সীমান্তে আগুন জ্বললে পশ্চিমবঙ্গ, বিহার উড়িষ্যা রেহাই পাবে না: মমতা
বাংলাদেশ সীমান্তে আগুন জ্বললে পশ্চিমবঙ্গ, বিহার উড়িষ্যা রেহাই পাবে না: মমতা
বিবিসি২৪নিউজ,বিধান চন্দ্র মন্ডল কলকাতা থেকে: বাংলাদেশ সীমান্তে আগুন জ্বললে তা থেকে পশ্চিমবঙ্গ তো বটেই, বিহার-উড়িষ্যাও রেহাই পাবে না বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত শুক্রবার ভারতীয় সম্প্রচারমাধ্যম নিউজ-১৮ এর একটি অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় এসব কথা বলেন।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাদেশে যারা নির্যাতিত হচ্ছে আমি তাদের পক্ষে, আমি চাই তারা বিচার পাক। সংখ্যালঘু নির্যাতন কোনো কাস্ট করে না, কোনো কমিউনিটি করে না। সরকার যখন দুর্বল হয়ে যায়, একশ্রেণির মাফিয়া তখন সুযোগটা পেয়ে যায়।
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করে মুখ্যমন্ত্রী বলেন, মাৎস্যন্যায় কথাটা আমরা পড়েছি—যখন বড় মাছ ছোট মাছকে গিলে খায়—এ রকম অবস্থা হয়ে গেছে (বাংলাদেশে), একটা নেতৃত্বহীন পরিস্থিতির মতো হয়ে গেছে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে রাজনৈতিক ও সামাজিক অস্থিতিশীলতা চলতে থাকলে বিহার, উড়িষ্যাও এর প্রভাব থেকে রেহাই পাবে না। এ জন্য আমি চাই আমাদের প্রতিবেশীরা আমাদের সঙ্গে শান্তিতে বাস করুক।
ভারতের কেন্দ্রীয় সরকারের উদ্দেশে তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের উচিত বাংলাদেশের সঙ্গে যোগাযোগ ঠিক রাখা। সেখানে থাকা সবার নিরাপত্তা নিশ্চিত করা। যাতে সবাই শান্তিতে থাকতে পারে।
মমতা বলেন, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে ভৌগোলিক সীমারেখা আছে, কিন্তু হৃদয়ের কোনো সীমানা নেই। বাংলাদেশে রাজনৈতিক বাধ্যবাধকতা যা-ই থাকুক না কেন, প্রতিশোধ নেওয়ার এই কথাবার্তা সত্ত্বেও আমি চাই সবাই ভালো থাকুক।




মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ইরান সমঝোতা স্মারক থেকে বেরিয়ে গেলে কিছুই যায় আসে না: ট্রাম্প
শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল
আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি 