শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ঢাকায় বিরিয়ানি খেয়ে মাদ্রাসায় শিক্ষার্থীসহ অসুস্থ অর্ধশত
ঢাকায় বিরিয়ানি খেয়ে মাদ্রাসায় শিক্ষার্থীসহ অসুস্থ অর্ধশত
বিবিসি২৪নিউজ,অনলাইন ডেস্ক: রাজধানীর বংশালে আল-জামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসায় বাইরে থেকে দেওয়া বিরিয়ানি খেয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ ৫০ জন অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অসুস্থদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় তাদের চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয় বলে জানান ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, অসুস্থদেরকে জরুরি বিভাগে নিয়ে আসলে মেডিসিন বিভাগে পাঠানো হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন।
অসুস্থ একাধিক শিক্ষার্থী জানান, গতকাল (শুক্রবার) তাদের মাদ্রাসায় বাহির থেকে বিরিয়ানি দিয়ে যায়। সেই খাবার খেয়ে শিক্ষার্থী, শিক্ষক, স্টাফসহ সকলে অসুস্থ হয়ে পড়ে। তাদের অনেকেরই পেটে ব্যথা দেখা দেয়। পরবর্তী সময়ে পাতলা পায়খানা ও বমি হয়। পরে তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
মাদ্রাসাটির প্রিন্সিপাল মাসুম বিল্লাহ জানান, মাদ্রাসায় শিক্ষক, শিক্ষার্থী স্টাফসহ প্রায় ১৭০ জন লোকবল রয়েছেন। মাদ্রাসায় মাঝেমধ্যে অনেকেই খাবার দিয়ে থাকেন। গতকাল (শুক্রবার) দুপুরে জনৈক ব্যক্তি গরুর বিরিয়ানি দিয়ে গিয়েছিলেন। দুপুরে মাদ্রাসায় মুরগির বিরিয়ানি থাকায় বাহির থেকে দেওয়া গরুর বিরিয়ানি রাতে খেয়েছিল। কিন্তু শনিবার সকালে ঘুম থেকে উঠেই একেক জন অসুস্থতা বোধ করতে থাকেন। সারা দিন অসুস্থ বোধ করার পর সন্ধ্যার পরে তাদের মিটফোর্ড হাসপাতাল ও ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। গরুর মাংসের বিরিয়ানি কারা রান্না করে দিয়ে গেছে সেটি তিনি জানেন না।




ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের 