শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩

BBC24 News
শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » উপদেষ্টা মাহফুজ আলমের মন্তব্যে তীব্র প্রতিবাদ’ জানিয়েছে ভারত
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » উপদেষ্টা মাহফুজ আলমের মন্তব্যে তীব্র প্রতিবাদ’ জানিয়েছে ভারত
৪৮৫ বার পঠিত
শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উপদেষ্টা মাহফুজ আলমের মন্তব্যে তীব্র প্রতিবাদ’ জানিয়েছে ভারত

---বিবিসি২৪নিউজ,অমিত ঘোষ দিল্লি থেকে: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের একটি মন্তব্যে ‘তীব্র প্রতিবাদ’ জানিয়েছে ভারত। বৃহস্পতিবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল প্রতিবাদ জানিয়ে বলেছেন, এ ধরনের বক্তব্য ‘জনসমক্ষে দায়িত্বশীলতার প্রয়োজনীয়তা’ তুলে ধরে।

এর আগে, গত ৫ ডিসেম্বর উপদেষ্টা মাহফুজ আলম তার এক ফেসবুক পোস্টে দাবি করেছিলেন যে, ভারতকে শেখ হাসিনার পদত্যাগে ভূমিকা রাখা ছাত্র-জনতার আন্দোলনকে স্বীকৃতি দিতে হবে।

এ নিয়ে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা এ বিষয়ে বাংলাদেশি কর্তৃপক্ষকে আমাদের তীব্র প্রতিবাদ জানিয়েছি। আমরা মনে করি, উল্লেখিত পোস্টটি ইতোমধ্যেই মুছে ফেলা হয়েছে। তবে আমরা সবাইকে মনে করিয়ে দিতে চাই যে, জনসমক্ষে মন্তব্য করার সময় তাদের আরও সতর্ক থাকা উচিত‘।

দীর্ঘ ১৬ বছর প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় থাকা শেখ হাসিনা সাম্প্রতিক আন্দোলন-বিক্ষোভ এবং নিরাপত্তা হুমকির কারণে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন। গত ৫ আগস্ট সহিংস জনতার নিরাপত্তা হুমকির মুখে তিনি একটি সামরিক বিমানে করে ঢাকা ত্যাগ করেন।

এরপর থেকেই মূলত তাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে নানা জনে কথা বলা শুরু করেন। এরই মধ্যে তার নামে বহু সংখ্যক মামলাও দায়ের হয়েছে সারা দেশে।

ভারত-বাংলাদেশ সম্পর্ক

অন্যদিকে শেখ হাসিনার পতনের পর থেকেই ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক কিছুটা টানাপোড়েনের মধ্যে রয়েছে। বিশেষ করে নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে।

ভারত সম্প্রতি বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু ও অন্যান্য সম্প্রদায়ের বিরুদ্ধে কথিত সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে।

দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং রাজ্যসভায় বলেছেন, ভারতের উদ্বেগগুলোকে বারবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে তুলে ধরা হয়েছে। সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের জীবন ও স্বাধীনতা রক্ষার দায়িত্ব তাদের ওপরেই বর্তায়।

ভবিষ্যত সম্পর্কের দিক

ভারত তার প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী বলেও জানিয়েছে। তবে এ ধরনের বিতর্কিত মন্তব্য ও সহিংসতার ঘটনাগুলো উভয় দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।



এ পাতার আরও খবর

বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে আছে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে আছে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান, ঘোষণা জাতীয় নিরাপত্তা পরিষদের খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান, ঘোষণা জাতীয় নিরাপত্তা পরিষদের
ভারত-চীন একসঙ্গে সহযোগিতা বিশ্বের অর্থনৈতিক এশীয়ার হাতে  : চীনা কূটনীতিক ভারত-চীন একসঙ্গে সহযোগিতা বিশ্বের অর্থনৈতিক এশীয়ার হাতে : চীনা কূটনীতিক
ইরানের হামলায় কুয়েত ও বাহরাইনে গুরুত্বপূর্ণ ৮ মার্কিন সামরিক স্থাপনা ধ্বংস ইরানের হামলায় কুয়েত ও বাহরাইনে গুরুত্বপূর্ণ ৮ মার্কিন সামরিক স্থাপনা ধ্বংস
যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৫, আহত ৪৩০০ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৫, আহত ৪৩০০
বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র

আর্কাইভ

বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে আছে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
এইচএসসি–সমমানের পরীক্ষা শুরু
খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান, ঘোষণা জাতীয় নিরাপত্তা পরিষদের
বাংলাদেশে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
ভারত-চীন একসঙ্গে সহযোগিতা বিশ্বের অর্থনৈতিক এশীয়ার হাতে : চীনা কূটনীতিক
ইরানের হামলায় কুয়েত ও বাহরাইনে গুরুত্বপূর্ণ ৮ মার্কিন সামরিক স্থাপনা ধ্বংস
চীন-বাংলাদেশ সম্পর্ক উচ্চমাত্রায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী
তাজিয়া মিছিলে গুরুত্ব কতটুকু?
যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ইরানি অধিনায়ক আটক