শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » বসনিয়াকে উড়িয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » বসনিয়াকে উড়িয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
৫৪ বার পঠিত
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বসনিয়াকে উড়িয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্ক: বসনিয়া-হার্জেগোভিনার বিশ্বকাপ স্বপ্ন থেমে গেল প্রথম নকআউট ম্যাচেই। সান ফ্রান্সিসকোর ঘরের মাঠে দারুণ দাপট দেখিয়ে বসনিয়াকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে রাউন্ড অব সিক্সটিনের টিকিট কেটেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। ১০ জন নিয়ে খেলেও তারা সাফল্যের দেখা পেল।

আগামী ৭ জুলাই (বাংলাদেশ সময়) কোয়ার্টার ফাইনালে ওঠার হাইভোল্টেজ লড়াইয়ে বেলজিয়ামের মুখোমুখি হবে স্বাগতিক এই দলটি।

ম্যাচের শুরু থেকেই খেলার পুরো নিয়ন্ত্রণ ছিল যুক্তরাষ্ট্রের ফুটবলারদের পায়ে। প্রথমার্ধের হাইড্রেশন ব্রেক (তীব্র গরমে পানি পানের বিরতি) পর্যন্ত কোনো দল গোলের দেখা না পেলেও মাঠের আধিপত্যে একচ্ছত্র রাজত্ব করেছে স্বাগতিকরাই। ম্যাচের প্রথম ২৪ মিনিট পর্যন্ত শতকরা ৭৮ ভাগ বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল যুক্তরাষ্ট্র। তবে সেই সময় পর্যন্ত নেওয়া দুটি শটের কোনোটিই লক্ষ্যে রাখতে পারেননি ক্রিশ্চিয়ান পুলিসিকরা।

তবে আমরিকান স্ট্রাইকারদের ক্রমাগত আক্রমণের চাপ বসনিয়া বেশি সময় সামাল দিতে পারেনি। প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে ৪৫তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় যুক্তরাষ্ট্র। মালিক টিলম্যানের চমৎকার এক পাস থেকে এই আক্রমণের সূত্রপাত হয়। তার বাড়িয়ে দেওয়া বলটি বসনিয়ার দুজন ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে চলে যায় ফ্লোরিয়ান বালোগানের সামনে। এমন সুবর্ণ সুযোগ হাতছাড়া করেননি তিনি, সামনে তেড়ে আসা বসনিয়ান গোলরক্ষক নিকোলা ভাসিলকে বোকা বানিয়ে অত্যন্ত ঠান্ডা মাথায় বল জালে জড়ান এই আমেরিকান স্ট্রাইকার।

বালোগানের সেই গোলে ১–০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা। বিরতি থেকে ফিরে ম্যাচের ৫২ মিনিটে বড় ধাক্কা খায় বসনিয়া। তাদের ইতিহাসের শীর্ষ গোলদাতা ও ভরসার প্রতীক এডিন জেকো হালকা চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। তা সত্ত্বেও বলের দখল ধরে রেখে তারা যুক্তরাষ্ট্রকে পাল্টা চাপে রাখার চেষ্টা করে। ম্যাচের ৬১ মিনিটে বড় অঘটনের শিকার হয় যুক্তরাষ্ট্র। বলের দখল নিতে গিয়ে বসনিয়ার মুহারেমোভিচ এবং যুক্তরাষ্ট্রের গোলদাতা বালোগান একসাথে মাটিতে লুটিয়ে পড়েন। ফাউলের তীব্রতা দেখে রেফারি ভিএআর-এর সাহায্য নেন এবং চার মিনিট পর ৬৫ মিনিটে বালোগানকে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন।

১০ জনের দলে পরিণত হওয়া যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে ফেরার দারুণ সুযোগ পায় বসনিয়া। তবে দেমিরোভিচ ও বাজারাকতারেভিচের নেওয়া বেশ কয়েকটি শট লক্ষ্যভ্রষ্ট হলে সমতায় ফেরা হয়নি তাদের। উল্টো ম্যাচের ৭৯ মিনিটে আবারও বসনিয়ার জাল কাঁপিয়েছিল স্বাগতিকরা। ম্যাককেন্নির বাড়ানো বল ধরে ডেস্ট পাস দেন পুলিসিককে, আর তিনি সহজেই বল জালে ঠেলে দেন। তবে আমেরিকানদের উদযাপনের মাঝেই লাইন্সম্যান অফসাইডের পতাকা তোলায় গোলটি বাতিল হয়ে যায়।

অবশ্য সেই গোল বাতিলের ধাক্কা ভুলে যেতে মাত্র তিন মিনিট সময় নেয় যুক্তরাষ্ট্র। ম্যাচের ৮২ মিনিটে স্কোরলাইন ২-০ করে উল্লাসে মাতে তারা। এবার বক্সের ঠিক বাইরে থেকে অসাধারণ এক ফ্রি-কিক নেন মালিক টিলম্যান। তাঁর নেওয়া নিখুঁত শটটি দারুণভাবে কার্ভ (বক্রপথ) করে বসনিয়ার পোস্টের ডান কোণ দিয়ে জালে প্রবেশ করে। বসনিয়ান গোলরক্ষক নিকোলা ভাসিল ডানদিকে পুরো শরীর ছুড়েও সেই বলের নাগাল পাননি।

টিলম্যানের এই অবিশ্বাস্য ও চোখধাঁধানো গোলের সাথে সাথেই পুরো সান ফ্রান্সিসকো স্টেডিয়াম উল্লাসে মেতে ওঠে। ১ জন কম নিয়ে খেলার সব ক্লান্তি ও প্রতিকূলতা দূর করে এই গোলটিই মূলত যুক্তরাষ্ট্রের শেষ ষোলোর জয় নিশ্চিত করে দেয়।



আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন