শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩

BBC24 News
শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
৫২৩ বার পঠিত
শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের ব্যালাস্টিক মিসাইলের বিষয়ে এরই মধ্যে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র মনে করে, পাকিস্তানের মিসাইল কর্মসূচি ‘উদীয়মান হুমকি’।

পাকিস্তানের দূরপাল্লার ব্যালাস্টিক মিসাইল তৈরির কর্মসূচিকে যুক্তরাষ্ট্রের জন্য ‘উদীয়মান হুমকি’ হিসেবে উল্লেখ করেছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা। দূরপাল্লার এই মিসাইল এশিয়ার বাইরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে দাবি করছে দেশটি।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) কার্নেজি এন্ডোমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস থিংক ট্যাংকের এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ডেপুটি ন্যাশনাল সেক্রেটারি অ্যাডভাইজার জন ফিনার বলেন, পাকিস্তান ক্রমাগত ক্ষেপণাস্ত্রের আধুনিক প্রযুক্তির প্রসার ঘটাচ্ছে।

এই অবস্থা চলতে থাকলে পাকিস্তান যুক্তরাষ্ট্রসহ দক্ষিণ এশিয়ার বাইরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে সক্ষম হবে বলে মন্তব্য করেন এই কর্মকর্তা।

তিনি বলেন, ‘সহজভাবে বলতে গেলে পাকিস্তানের এই কার্যক্রম যুক্তরাষ্ট্রের জন্য উদীয়মান এক হুমকি ছাড়া অন্যভাবে দেখা আমাদের জন্য কঠিন।’

নিষেধাজ্ঞাকে পক্ষপাতমূলক বলছে পাকিস্তান

ফিনের এমন মন্তব্যের ঠিক একদিন আগে পাকিস্তানের ব্যালাস্টিক মিসাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। দেশটির যেই প্রতিরক্ষা দপ্তর এই কর্মসূচির তত্ত্বাবধানে রয়েছে, ওই দপ্তরের উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

বার্তা সংস্থা রয়টার্সকে দুই কর্মকর্তা জানায়, পাকিস্তান যেই আকারের রকেট ইঞ্জিন বানিয়েছে, তার কারণে যুক্তরাষ্ট্রের উদ্বেগ তৈরি হয়েছে।

---তবে এমন নিষেধাজ্ঞাকে পক্ষপাতমূলক মনে করছে পাকিস্তান। দেশটির দাবি, যুক্তরাষ্ট্র অস্ত্রের বিষয়ে দ্বৈতনীতি অবলম্বন করছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র অন্য দেশের সামরিক প্রযুক্তি প্রসারের বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। এমন দ্বৈত অবস্থান এবং বৈষম্যমূলক আচরণ আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে শান্তি ও নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলবে বরে মন্তব্য মন্ত্রনালয়ের।



এ পাতার আরও খবর

বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে আছে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে আছে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান, ঘোষণা জাতীয় নিরাপত্তা পরিষদের খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান, ঘোষণা জাতীয় নিরাপত্তা পরিষদের
ভারত-চীন একসঙ্গে সহযোগিতা বিশ্বের অর্থনৈতিক এশীয়ার হাতে  : চীনা কূটনীতিক ভারত-চীন একসঙ্গে সহযোগিতা বিশ্বের অর্থনৈতিক এশীয়ার হাতে : চীনা কূটনীতিক
ইরানের হামলায় কুয়েত ও বাহরাইনে গুরুত্বপূর্ণ ৮ মার্কিন সামরিক স্থাপনা ধ্বংস ইরানের হামলায় কুয়েত ও বাহরাইনে গুরুত্বপূর্ণ ৮ মার্কিন সামরিক স্থাপনা ধ্বংস
যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৫, আহত ৪৩০০ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৫, আহত ৪৩০০
বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র

আর্কাইভ

বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে আছে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
এইচএসসি–সমমানের পরীক্ষা শুরু
খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান, ঘোষণা জাতীয় নিরাপত্তা পরিষদের
বাংলাদেশে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
ভারত-চীন একসঙ্গে সহযোগিতা বিশ্বের অর্থনৈতিক এশীয়ার হাতে : চীনা কূটনীতিক
ইরানের হামলায় কুয়েত ও বাহরাইনে গুরুত্বপূর্ণ ৮ মার্কিন সামরিক স্থাপনা ধ্বংস
চীন-বাংলাদেশ সম্পর্ক উচ্চমাত্রায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী
তাজিয়া মিছিলে গুরুত্ব কতটুকু?
যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ইরানি অধিনায়ক আটক