শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

BBC24 News
সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » অর্থনীতি | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যাকাণ্ডে সালমান এফ রহমানের হাত আছে: রেজা কিবরিয়া
প্রথম পাতা » অর্থনীতি | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যাকাণ্ডে সালমান এফ রহমানের হাত আছে: রেজা কিবরিয়া
৭৮১ বার পঠিত
সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যাকাণ্ডে সালমান এফ রহমানের হাত আছে: রেজা কিবরিয়া

---বিবিসি২৪নিউজ,অনলাইন ডেস্ক: সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ এ এম এস কিবরিয়া হত্যাকাণ্ডের ২০ বছর হয়েছে আজ ২৭ জানুয়ারি। এ উপলক্ষে তাঁর ছেলে অর্থনীতিবিদ ও গণ অধিকার পরিষদের সাবেক সভাপতি রেজা কিবরিয়া এক ভিডিও বার্তায় বাবার হত্যা মামলার বিচার নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

আজ সোমবার রেজা কিবরিয়া এই ভিডিও বার্তা পাঠান। তিনি বলেন, ‘একটি সুষ্ঠু বিচারের জন্য ২০ বছর ধরে অপেক্ষা করছি। কিন্তু সুষ্ঠু তদন্ত হয়নি আওয়ামী লীগের সময়। এর বিচার হয়নি। এ ঘটনায় আওয়ামী লীগের তিন ও বিএনপির এক নেতা জড়িত ছিলেন।’২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জে দলীয় এক জনসভায় গ্রেনেড হামলায় গুরুতর আহত হন শাহ এ এম এস কিবরিয়া। চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি। ওই হামলায় তাঁর ভাতিজা শাহ মঞ্জুরুল হুদা, আওয়ামী লীগের স্থানীয় নেতা আবদুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী নিহত হন। আহত হন ৭০ জন। আলোচিত এ মামলায় বর্তমানে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ চলছে।

গ্রেনেড হামলার পরদিন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সেই সময়কার সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবদুল মজিদ খান বাদী হয়ে হত্যা মামলা ও পুলিশ বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা করে। পরে মামলা দুটি সিআইডিতে হস্তান্তর করা হয়। তদন্ত শেষে ২০০৫ সালে ১৮ মার্চ শহীদ জিয়া স্মৃতি ও গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আবদুল কাইউমসহ ১০ জনকে অভিযুক্ত করে আদালতে প্রথম অভিযোগপত্র দেয় সিআইডি। এই অভিযোগপত্রের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করে বাদীপক্ষ। পরে ২০০৭ সালে মামলাটি পুনঃ তদন্তের জন্য আবার সিআইডিকে দায়িত্ব দেওয়া হয়। দ্বিতীয় দফায় ২০১১ সালের ২০ জুন আসামির সংখ্যা আরও ১৬ জন বাড়িয়ে ২৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। এ নিয়েও আপত্তি ওঠে নিহত নেতার পরিবার থেকে।সর্বশেষ ২০১৪ সালের ১৩ নভেম্বর মামলার পঞ্চম তদন্তকারী কর্মকর্তা সিলেট অঞ্চলের তৎকালীন সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেরুন্নেসা পারুল হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন। এতে নতুন করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিএনপির নেতা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব প্রয়াত হারিছ চৌধুরী, সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া ওরফে জি কে গউছ, মওলানা তাজউদ্দিনের ভগ্নিপতি হাফেজ মো. ইয়াহিয়া আবু বকর, দেলোয়ার হোসেন, শেখ ফরিদ, আবদুল জলিল, মাওলানা শেখ আবদুস সালামসহ ৩৫ জনকে আসামি করা হয়। তাঁদের বিরুদ্ধে বোমা হামলা ও হত্যার অভিযোগ আনা হয়। এই ৩৫ জনের মধ্যে দুজন মামলা চলাকালে প্রাণ হারিয়েছেন।ভিডিও বার্তায় রেজা কিবরিয়া বলেন, ‘এ মামলায় জড়িতরা হলেন, হবিগঞ্জের সাবেক সংসদ সদস্য মো. আবু জাহির, আবদুল মজিদ খান ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুশফিক হোসেন চৌধুরী। আরও জড়িত ছিলেন হবিগঞ্জের বিএনপি নেতা জি কে গউছ। তাঁদের এ কর্মকাণ্ডে সহযোগিতা করেন আওয়ামী লীগ নেতা সালমান এফ রহমান। এ হত্যাকাণ্ডের পেছনে তিনি আর্থিক সহায়তা করেন। সালমান এফ রহমান নানা কারণে আমার বাবা শাহ এ এম এস কিবরিয়ার ওপর ক্ষিপ্ত ছিলেন। আওয়ামী লীগের শাসনামলে দুর্নীতি, বিশেষ করে ব্যাংক ও শেয়ারবাজার কেলেঙ্কারির বিরুদ্ধে ছিলেন আমার বাবা। এর জন্য সালমান এফ রহমানরা ক্ষিপ্ত ছিলেন। তাঁরা প্রত্যেকেই শেখ হাসিনা ওয়াজেদের প্রিয় ও কাছের মানুষ ছিলেন। যে কারণে এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করা হয়নি। একটি অসমাপ্ত তদন্তের ভিত্তিতে তো সুষ্ঠু বিচারকাজ হতে পারে না।’

রেজা কিবরিয়া এখনো হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের আশা করেন জানিয়ে ভিডিওতে বলেন, ‘আমাদের মতো বাংলাদেশের হাজারো পরিবার আছে তাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছে। তাঁরাও বিচার পায়নি। আমরা সেই বিচারের অপেক্ষায় রইলাম।’



এ পাতার আরও খবর

বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট
বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দিবে এডিবি বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দিবে এডিবি
বিশ্বে ফুরিয়ে আসছে জ্বালানি তেলের মজুত: আইইএ প্রধান বিশ্বে ফুরিয়ে আসছে জ্বালানি তেলের মজুত: আইইএ প্রধান
যুক্তরাষ্ট্রে বাংলাদেশ-চীন, ভারতের পোশাক রপ্তানি কমেছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ-চীন, ভারতের পোশাক রপ্তানি কমেছে
বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি
ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে
বিশ্ববাজারে তেলের দাম কত কমল বিশ্ববাজারে তেলের দাম কত কমল
জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের
সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল

আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন