সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » মুসলিম ‘গণহত্যা’র জন্য ক্ষমা চাইলেন সাবেক থাই প্রধানমন্ত্রী
মুসলিম ‘গণহত্যা’র জন্য ক্ষমা চাইলেন সাবেক থাই প্রধানমন্ত্রী
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: দুই দশক আগে থাইল্যান্ডের দক্ষিণে দেশটির সেনাবাহিনীর ট্রাকের পেছনে ঠাসাঠাসি করে নেওয়ার সময় শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় মুসলিম বিক্ষোভকারীদের। এনিয়ে রোববার (২৩ ফেব্রুয়ারি) ক্ষমা চেয়েছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। বার্তাসংস্থা এএফপি’র অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
‘তাক বাই গণহত্যা’ নামে পরিচিত ওই ঘটনায় এই প্রথমবারের মতো প্রকাশ্যে থাকসিন ক্ষমা চাইলেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। এই গণহত্যার সময় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন থাকসিন।
রোববার তিনি বলেছেন, আমি যখন প্রধানমন্ত্রী ছিলাম স্থানীয় লোকদের দেখাশোনা করার জন্য প্রবল উদ্দেশ্য ছিল আমার। যদি আমার কারণে কোনও ভুল হয়ে থাকে বা কোনও অসন্তোষ হয়ে থাকে, তাহলে আমি ক্ষমাপ্রার্থী।
থাই মানবাধিকার সংস্থা দুয়ে জাইয়ের সহ-প্রতিষ্ঠাতা আঞ্চনা হিম্মিনা এএফপিকে বলেছেন, এই প্রথমবারের মতো থাকসিন ক্ষমা চাইলেন। তিনি আরও বলেছেন, যদি তিনি (ক্ষমা চাওয়ার ব্যাপারে) আন্তরিক হন, তাহলে তার উচিত পরিবারের কাছে ক্ষমা চাওয়া।
২০০৪ সালের ২৫ অক্টোবর নারাথিওয়াত প্রদেশের তাক বাই শহরে একটি পুলিশ স্টেশনের বাইরে বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় থাইল্যান্ডের নিরাপত্তা বাহিনী। এতে সেইসময় নিহত হয়েছিল ৯ জন।
পরবর্তীতে বিক্ষোভকারীদের গ্রেপ্তার করে সামরিক বাহিনীর ট্রাকে তোলা হয়েছিল। তাদের হাত বেধে মুখ নিচু করে একজনের ওপর আরেকজনকে রাখা হয়েছিল। এতে প্রাণহানি ঘটেছিল ৭৮ জনের।




মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ইরান সমঝোতা স্মারক থেকে বেরিয়ে গেলে কিছুই যায় আসে না: ট্রাম্প
শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল
আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি 