শিরোনাম:
●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ ●   বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত ●   ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ●   মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের ●   ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

BBC24 News
বুধবার, ৫ মার্চ ২০২৫
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক জোরদারে উচ্চপর্যায়ের বৈঠক
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক জোরদারে উচ্চপর্যায়ের বৈঠক
৪২০ বার পঠিত
বুধবার, ৫ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক জোরদারে উচ্চপর্যায়ের বৈঠক

---বিবিসি২৪নিউজ,কূটনৈতিক প্রতিবেদক ঢাকা: বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক পর্যালোচনা ও বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের উপায় নিয়ে আলোচনা করেছেন সফররত পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্র সচিব (এশিয়া ও প্রশান্ত মহাসাগর অঞ্চল) ইমরান আহমেদ সিদ্দিকী। বুধবার (৫ মার্চ) ঢাকায় একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিয়েছেন তিনি। এসব বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল পররাষ্ট্রনীতি, বাণিজ্য, সংস্কৃতি, ভিসা এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি।

পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে বৈঠকে দুই পক্ষই পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে গড়ে ওঠা দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান অবস্থা পর্যালোচনা করেন। তারা সম্পর্কের ইতিবাচক ধারা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে সহযোগিতা আরও বৃদ্ধির বিষয়ে একমত হন। বৈঠকে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন বাংলাদেশ সফর নিয়েও আলোচনা হয়।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের সঙ্গে ইমরান আহমেদের বৈঠকে দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। তারা ক্রমবর্ধমান বাণিজ্যিক গতিধারার প্রশংসা করেন এবং সম্পর্ক আরও সম্প্রসারণের সুযোগগুলো খতিয়ে দেখেন।

এছাড়া সংস্কৃতি বিষয়ক সচিব মো. আতাউর রহমানের সঙ্গে বৈঠকে দুই দেশের সাংস্কৃতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্র সচিব। বিশেষ করে সঙ্গীত, সিনেমা, নাটক, যুব বিনিময় এবং জনগণের মধ্যে সংযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। তারা সাংস্কৃতিক সম্পর্ক আরও গভীর করতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সঙ্গে ইমরানের বৈঠকে উভয় পক্ষ ভ্রমণের সুবিধা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন।

এই বৈঠকগুলোর মাধ্যমে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।



আর্কাইভ

তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন