বুধবার, ৫ মার্চ ২০২৫
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক জোরদারে উচ্চপর্যায়ের বৈঠক
বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক জোরদারে উচ্চপর্যায়ের বৈঠক
বিবিসি২৪নিউজ,কূটনৈতিক প্রতিবেদক ঢাকা: বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক পর্যালোচনা ও বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের উপায় নিয়ে আলোচনা করেছেন সফররত পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্র সচিব (এশিয়া ও প্রশান্ত মহাসাগর অঞ্চল) ইমরান আহমেদ সিদ্দিকী। বুধবার (৫ মার্চ) ঢাকায় একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিয়েছেন তিনি। এসব বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল পররাষ্ট্রনীতি, বাণিজ্য, সংস্কৃতি, ভিসা এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি।
পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে বৈঠকে দুই পক্ষই পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে গড়ে ওঠা দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান অবস্থা পর্যালোচনা করেন। তারা সম্পর্কের ইতিবাচক ধারা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে সহযোগিতা আরও বৃদ্ধির বিষয়ে একমত হন। বৈঠকে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন বাংলাদেশ সফর নিয়েও আলোচনা হয়।
বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের সঙ্গে ইমরান আহমেদের বৈঠকে দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। তারা ক্রমবর্ধমান বাণিজ্যিক গতিধারার প্রশংসা করেন এবং সম্পর্ক আরও সম্প্রসারণের সুযোগগুলো খতিয়ে দেখেন।
এছাড়া সংস্কৃতি বিষয়ক সচিব মো. আতাউর রহমানের সঙ্গে বৈঠকে দুই দেশের সাংস্কৃতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্র সচিব। বিশেষ করে সঙ্গীত, সিনেমা, নাটক, যুব বিনিময় এবং জনগণের মধ্যে সংযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। তারা সাংস্কৃতিক সম্পর্ক আরও গভীর করতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সঙ্গে ইমরানের বৈঠকে উভয় পক্ষ ভ্রমণের সুবিধা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন।
এই বৈঠকগুলোর মাধ্যমে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।




তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ইরান সমঝোতা স্মারক থেকে বেরিয়ে গেলে কিছুই যায় আসে না: ট্রাম্প
শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল
আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি
হরমুজ জাহাজ থেকে টোল নেওয়ার ঘোষণা ট্রাম্পের
বিশ্বের সপ্তম আশ্চর্য তাজমহল ভেঙে কেন মন্দির বানাতে চাচ্ছেন ভারত! 