শুক্রবার, ৭ মার্চ ২০২৫
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু » যুদ্ধের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র, চীনকে হুঁশিয়ারি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
যুদ্ধের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র, চীনকে হুঁশিয়ারি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: চীনকে এবার কড়া হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র। ‘বেইজিং যুদ্ধের জন্য প্রস্তুত’ এমন হুমকি দেওয়ার পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও বলেছেন, তারাও যে কোনো যুদ্ধের জন্য প্রস্তুত। চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধের মধ্যে এই পালটাপালটি হুমকি দ্বিপাক্ষিক কূটনীতিতে আরো শঙ্কা বাড়লো বলে মনে করা হচ্ছে।
মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে বক্তৃতার সময়ে চীনকে ফের শুল্কযুদ্ধ নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। চীনসহ বেশ কিছু দেশের নাম উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘ওই দেশগুলো আমেরিকার পণ্যে যত বেশি শুল্ক আরোপ করবে, আমরাও ততো বেশি শুল্ক চাপাবো’।
এরপর যুক্তরাষ্ট্রের চীনা দূতাবাস সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জানায়, ‘আমেরিকা যদি যুদ্ধই চায়, তা শুল্কযুদ্ধ হোক বা বাণিজ্যযুদ্ধ কিংবা অন্য কোনো যুদ্ধ, আমরা শেষ পর্যন্ত লড়াই করতে প্রস্তুত’।
বেইজিংয়ের এই হুমকির পর পালটা হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এক অনুষ্ঠানে বলেছেন, ‘আমরাও তৈরি। যারা শান্তি চায়, তাদের যুদ্ধের জন্যও প্রস্তুত থাকতে হয়’। যে কোনো রকমের সংঘাত এড়াতে সামরিক শক্তির প্রস্তুত থাকা গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। পিট বলেন, ‘এজন্যই আমরা নিজেদের সামরিক শক্তিকে নতুন করে সাজাচ্ছি।
চীন বা অন্য কারো সঙ্গে যুদ্ধের মোকাবিলা করতে গেলে আমাদের শক্তিশালী হওয়া দরকার। প্রেসিডেন্ট (ট্রাম্প) বোঝেন যে এই শক্তির মাধ্যমেই শান্তি আনা সম্ভব’। -নিউ ইয়র্ক পোস্ট




বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
হরমুজ নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের পারমাণবিক চুক্তি
ইরান যুদ্ধের খরচে ‘দিশাহারা’ পেন্টাগন
ইরান সমঝোতা স্মারক থেকে বেরিয়ে গেলে কিছুই যায় আসে না: ট্রাম্প 